Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পরকীয়ার কথা ফাঁস করায় খুন, চুঁচুড়ায় ফাঁসির সাজা

চুঁচুড়ার আদালত পরকীয়ার কারণে খুনের মামলায় অজয় মণ্ডলকে ফাঁসির সাজা দিয়েছে। এই ঘটনার প্রভাব ও বিস্তারিত জানুন।

পরকীয়ার কথা ফাঁস করায় খুন, চুঁচুড়ায় ফাঁসির সাজা
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পরকীয়ার জেরে খুনের মামলায় এক যুবককে ফাঁসির সাজা দিল চুঁচুড়া আদালত। বুধবার চুঁচুড়া আদালতের বিচারক রিন্টু সুরের এজলাসে এই সাজা ঘোষণা হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ার আনন্দমঠ এলাকার যুবক অজয় মণ্ডলকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। ২০১৯ সালের ১১ জুলাই সে চুঁচুড়ার ঝিলপাড়ের বাসিন্দা অতনু সরকার ও সুরজিৎ মালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছিল। পরে অতনু কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অজয়ের পরকীয়ার কথা তার প্রেমিকার স্বামীর কাছে বলেছিলেন অতনু ও সুরজিৎ। সেই আক্রোশেই দু’জনকে কুপিয়েছিল অজয়। 

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজয়ের প্রেমিকার স্বামীর বন্ধু ছিলেন অতনু। ঘটনার একদিন আগে তিনি স্বামীর কাছে তাঁর স্ত্রীর পরকীয়ার তথ্য ফাঁস করে দেন। সেদিনই ওই ঘটনায় স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন স্বামী। দেখা যায়, বন্ধুরা তাঁকে সঠিক তথ্য দিয়েছিলেন। সেইসঙ্গে স্বামীর দুই বন্ধুর ভূমিকাও স্ত্রীর সামনে চলে আসে। পরের দিনই অতনু ও সুরজিতের উপরে হামলা হয়। তদন্তে নেমে পুলিশ পরকীয়া ও সেই বিষয়ক আক্রোশের বিষয়টি জানতে পারে। পরে অজয়কে গ্রেপ্তার করা হয়। সরকারি আইনজীবী অজয় গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে দেবেন্দ্র তিওয়ারি এই মামলা লড়েছিলেন। অজয়বাবু বলেন, ভয়াবহ ঘটনা। খুনের পরিস্থিতি বিচার করেই আদালত অজয় মণ্ডলকে ফাঁসির সাজা দিয়েছে। পুলিশ খুব ভালো তদন্ত করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ