Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পুর নিয়োগ দুর্নীতি মামলা: সুজিত বসু ও তাঁর ছেলের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ, বৃহস্পতিবার চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

পুর নিয়োগ দুর্নীতি মামলা: সুজিত বসু ও তাঁর ছেলের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির
  • ৯ জুলাই, ২০২৬ ১৭:২২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ, বৃহস্পতিবার চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চার্জশিটে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবং তাঁর ছেলে সমুদ্র বসুর নাম রয়েছে। এছাড়াও দুই সংস্থা এবং ওই দুই সংস্থার তৎকালীন ডিরেক্টর অব ডিএলপি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নামও রয়েছে। এদিন বিশেষ আদালতে ১৮৬ পাতার চার্জশিট জমা দেয় ইডি। সূত্রের খবর, চার্জশিটে সুজিতের বিরুদ্ধে ২০ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগ করা হয়েছে। পাশাপাশি ইডির দাবি, পুর নিয়োগ দুর্নীতির জেরে রাজ্যে প্রায় ২৫০ কোটি টাকার আর্থিক তছরুপ হয়েছে। এছাড়া প্রায় ৩৪০ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে গড়ে প্রায় ৬ লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগও উঠেছে সুজিতের বিরুদ্ধে। মোটের উপর চার্জশিটে অভিযোগের তালিকায় রয়েছে- বেআইনি ভাবে নিয়োগ, দুর্নীতি এবং আর্থিক তছরুপের বিষয়। মামলার পরবর্তী শুনানিতে চার্জশিট গ্রহণের বিষয়টি আদালতে বিবেচিত হবে।

Advertisement

উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত স্বার্থে গত ৬ এপ্রিল সুজিত বসুকে তলব করে ইডি। সেই সময় বিধানসভা নির্বাচনে প্রচারের ব্যস্ততার অজুহাতে হাজিরা এড়ান তিনি। এরপরও একাধিকবার তাঁকে তলব করা হয়। তা এড়াতে আদালতের দ্বারস্থও হয়েছিলেন সুজিত। নির্বাচন মিটে যাওয়ার পর গত ১মে ইডির দপ্তরে হাজিরা দেন। পরে ১১মে ফের তাঁকে তলব করা হয়। সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরার পর ওইদিন রাতেই তাঁকে গ্রেপ্তারির সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা দাবি করেন, একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন সুজিত। বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ