মুম্বই: উৎসবের মরশুমে বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা কী? তা কি আদৌ সদর্থক? প্রশ্ন তুলল বম্বে হাইকোর্ট। কোর্টের পর্যবেক্ষণ, সমুদ্রের হাওয়া ও খোলা জায়গার সুবিধা থাকা সত্ত্বেও মুম্বইয়ের দূষণ মাত্রা দিল্লিকে ছাপিয়ে যাচ্ছে। দূষণ নিয়ন্ত্রণে আদালতের নির্দেশ কার্যকর করতে ব্যর্থ হয়েছে বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) ও মহারাষ্ট্র দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পুলিশ। গত বুধবার এ জন্য তাদের তীব্র ভর্ৎসনা করল ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, মুম্বইয়ের রাস্তা, ফুটপাথে বাজি পোড়ানো যাবে না। এই নির্দেশ যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, আগামী ২৬ অক্টোবরের মধ্যে হলফনামা জমা দিতে হবে।
Advertisement



