Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রোহিতের ঝোড়ো ব্যাটিং, হায়দরাবাদের বিরুদ্ধে ৭ উইকেটে জয়ী মুম্বই

রোহিতের ঝোড়ো ব্যাটিং, হায়দরাবাদের বিরুদ্ধে ৭ উইকেটে জয়ী মুম্বই
  • ২৩ এপ্রিল, ২০২৫ ২৩:০৪
Prefer us on Google

হায়দরাবাদ: বুধবার উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সহজ জয় মুম্বইয়ের। এদিন ১৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।

Advertisement

চলতি আইপিএলের শুরুটা ভালো না হলেও দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই। জয়ের ছন্দ ধরে রাখল হার্দিক-ব্রিগেড। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই। ঘরের মাঠে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে হায়দরাবাদ। একের পর এক উইকেট পড়তে থাকে। মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারায় তারা। কমিন্স বাহিনী একশো রানের গণ্ডি টপকাতে পারবে কি না, তা নিয়েও একসময় শুরু হয়  জল্পনা। এই পরিস্থিতিতে হাল ধরেন ক্লাসেন ও অভিনব। দু’জনে মিলে স্কোর বোর্ড টেনে তোলেন। ৪৪ বলে ৭১ রান করেন হায়দরাবাদের উইকেটকিপার। অভিনব করেন ৩৭ বলে ৪৩ রান। যার দৌলতে লড়াইয়ের মতো রান তোলে হায়দরাবাদ। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে তারা। এদিন ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ সানরাইজার্সের অধিনায়ক কমিন্স। মাত্র ১ রানে আউট হয়ে যান তিনি। এদিকে, একাই ২৬ রানে চার উইকেট নিয়ে হায়দরাবাদের শিবিরে কাঁপুনি ধরিয়ে দেন বোল্ট। আইপিএল: আজকের ম্যাচের সেরা তিনি।
টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন মুম্বইয়ের ব্যাটাররা। এদিন পরিচিত ছন্দে ছিলেন রোহিত শর্মা।  ৪৬ বলে ৭০ রান করেন তিনি। সূর্যকুমার যাদব অপরাজিত ৪০ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন।

সম্পর্কিত সংবাদ