Bartaman Logo
৯ জুন, ২০২৬

১৩ তলা থেকে পড়ে শিশুর মৃত্যু

মুম্বইয়ের বহুতলে মর্মান্তিক ঘটনা। ১৩ তলার জানলা থেকে পড়ে মৃত্যু হল চার বছরের এক শিশুর। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। সন্ধ্যাবেলা বেড়াতে বেরনোর তোড়জোড়। করিডরে জানলার সামনে লম্বা র‌্যাকের উপর মেয়েকে বসিয়ে দিয়ে জুতো বের করছিলেন মা।

১৩ তলা থেকে পড়ে শিশুর মৃত্যু
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মুম্বইয়ের বহুতলে মর্মান্তিক ঘটনা। ১৩ তলার জানলা থেকে পড়ে মৃত্যু হল চার বছরের এক শিশুর। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। সন্ধ্যাবেলা বেড়াতে বেরনোর তোড়জোড়। করিডরে জানলার সামনে লম্বা র‌্যাকের উপর মেয়েকে বসিয়ে দিয়ে জুতো বের করছিলেন মা। শিশুটি সেই র‌্যাক থেকে উঠে দাঁড়াতেই জানলা দিয়ে পড়ে যায়। মা সাহায্যের জন্য চিৎকার করলেও তখন কিছু করার ছিল না। ১৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু হয় চার বছরের শিশুকন্যার। 

Advertisement

পুলিস জানিয়েছে, মুম্বইয়ের নগাঁওয়ে নভকর সিটির এক বহুতলে এই ঘটনা ঘটে। মৃত শিশুর নাম অনভিকা। পড়শিরা তাকে উদ্ধার করে বাসাই পশ্চিমের স্যার ডিএম পেতিত হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা জানিয়ে দেন, অনেক আগেই তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। অনেকেই শিশুর মায়ের গাফিলতির প্রশ্ন তুলেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ