Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মরণ-বাঁচন ম্যাচে বিস্ফোরক রোহিত, ২০ রানে গুজরাতকে হারিয়ে ফাইনালের পথে মুম্বই

আইপিএল ফাইনাল ২০২৫-এর দিকে আরও একধাপ এগোল মুম্বই, একইসঙ্গে চলতি আইপিএল থেকে বিদায় নিল গুজরাত। আইপিএল-এর প্রথম এলিমিনেটর ম্যাচে শুক্রবার মুখোমুখি হয় গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স।

মরণ-বাঁচন ম্যাচে বিস্ফোরক রোহিত, ২০ রানে গুজরাতকে হারিয়ে ফাইনালের পথে মুম্বই
  • ৩১ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

চণ্ডীগড়: আইপিএল ফাইনাল ২০২৫-এর দিকে আরও একধাপ এগোল মুম্বই, একইসঙ্গে চলতি আইপিএল থেকে বিদায় নিল গুজরাত। আইপিএল-এর প্রথম এলিমিনেটর ম্যাচে শুক্রবার মুখোমুখি হয় গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। চণ্ডীগড়ে খেলা এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই। প্রথম ব্যাট করতে নেমে গিলদের ২২৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় হার্দিকরা। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন রোহিত শর্মা। জবাবে ব্যাট করতে নেমে ১ রানে ফেরেন গিল। তবে সাই সুদর্শন করেন ৮০ রান। কিন্তু খেলা শেষে ম্যাচ পকেটে পোরে মুম্বই। ২০ রানে জয়ী হয় হার্দিকরা। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন রোহিত শর্মা।

Advertisement
সম্পর্কিত সংবাদ