Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬

বৃষ্টিতে বিধ্বস্ত মুম্বই, মেয়রের সামনে ম্যানহোলে পড়ে গেলেন সাফাইকর্মী

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। একাধিক রাস্তা জলমগ্ন। এরমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হলেন মেয়র ঋতু তাওড়ে।

বৃষ্টিতে বিধ্বস্ত মুম্বই, মেয়রের সামনে ম্যানহোলে পড়ে গেলেন সাফাইকর্মী
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। একাধিক রাস্তা জলমগ্ন। এরমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হলেন মেয়র ঋতু তাওড়ে। তাঁর সামনেই খোলা ম্যানহোলে পড়ে গেলেন বৃহন্মুম্বই পুরসভার এক সাফাইকর্মী। এই ঘটনায় কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন মেয়র। তিনি সাফ জানান, ভবিষ্যতে ম্যানহোল খোলা থাকলে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সাসপেন্ড করা হবে।  

Advertisement

বুধবার সকালে গান্ধী মার্কেট, হিন্দমাতা সহ বিভিন্ন অঞ্চল পরিদর্শনে বেরিয়েছিলেন মেয়র। এরইমধ্যে তাঁর সামনেই আচমকা এক সাফাইকর্মী ম্যানহোলে পড়ে যান। এই ঘটনা সম্পর্কে ঋতু বলেন, ‘আবর্জনা সরানোর জন্য ম্যানহোলের ঢাকনা সরানো হয়েছিল। ম্যানহোলের চারিদিকে ব্যারিকেড দেওয়া রয়েছে। ওই সাফাইকর্মীর সেটা দেখা উচিত ছিল।’ বৃষ্টিতে শহরের বেহাল দশা নিয়ে মহাযুতি সরকারকে একহাত নিয়েছেন উদ্ধবপন্থী শিবসেনার নেতা আদিত্য থ্যাকারে। এক্স হ্যান্ডলে তাঁর তোপ, ‘বিজেপি নেতৃত্বাধীন সরকার পুরসভার তহবিল খালি করে দিচ্ছে। হিন্দমাতায় পাম্প থাকা সত্ত্বেও সেভাবে ব্যবহার করা হয় না।’ সমালোচনা উড়িয়ে মেয়রের দাবি, ‘ঘরে বসে কাজ করা যায় না। ময়দানে নামতে হয়।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ