Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ নামছে মুম্বই ও বেঙ্গালুরু এফসি

আইএসএল ফাইনালে মোহন বাগানের কাছে হেরে খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে বেঙ্গালুরু এফসি’র। সেই ব্যর্থতা ভুলে বুধবার সুপার কাপে নামছে জেরার্ড জারাগোজার ছেলেরা।

আজ নামছে মুম্বই ও বেঙ্গালুরু এফসি
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএল ফাইনালে মোহন বাগানের কাছে হেরে খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে বেঙ্গালুরু এফসি’র। সেই ব্যর্থতা ভুলে বুধবার সুপার কাপে নামছে জেরার্ড জারাগোজার ছেলেরা। প্রতিপক্ষ ইন্টার কাশী। আই লিগে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করে বারানসীর ক্লাবটি। তবে টুর্নামেন্ট শেষেই দেশে ফিরেছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাই বুধবার দলের দায়িত্ব সামলাবেন তাঁর সহকারী। তবে বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না। দিনের অপর ম্যাচে চেন্নাইয়ান এফসি’র মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি। আইএসএলে এবার খুব একটা ভালো করতে ব্যর্থ বাণিজ্য নগরীর দলটি। লিগ টেবিলে ষষ্ঠ স্থানে শেষ করে তারা। প্লে-অফের লড়াইয়ে বেঙ্গালুরুর কাছে পাঁচ গোল হজম করে পিটার ক্র্যাটকির ছেলেরা। তবে সেই ব্যর্থতা ভুলে সুপার কাপে ভালো ফল করাই লক্ষ্য মুম্বইয়ের।

Advertisement

এদিকে, ক্লাব ও বিনিয়োগকারী সংস্থার মধ্যে চরম ডামাডোলের মধ্যেই বুধবার সুপার কাপ খেলতে ওড়িশায় পা রাখছে মহমেডান স্পোর্টিং। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। বেতন সমস্যায় জেরবার রেড রোডের ক্লাবটি। একাধিক ফুটবলার মাঠে নামতে চাইছে না। এমন পরিস্থিতিতে দুই বিদেশি সহ একাধিক জুনিয়র ফুটবলারকে রেখেই দল সাজাবেন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। বুধবার সকালে কলকাতায় অনুশীলন করে দুপুরের ট্রেনে ভুবনেশ্বর রওনা দেবে সাদা-কালো ব্রিগেড। কোনওরকমে মরশুম শেষ হলেই স্বস্তি পাবে ম্যানেজমেন্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ