Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ময়নাগুড়ি থানার পুলিশের অভিযানে উদ্ধার একাধিক নেশার ট্যাবলেট, কাফ সিরাপ, গ্রেপ্তার ২

বৃহস্পতিবার ময়নাগুড়ির ব্যাঙকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নেশার ট্যাবলেট ও কাফ সিরাপ উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিশ।

ময়নাগুড়ি থানার পুলিশের অভিযানে উদ্ধার একাধিক নেশার ট্যাবলেট, কাফ সিরাপ, গ্রেপ্তার ২
  • ৮ অক্টোবর, ২০২৬ ২২:২১
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: বৃহস্পতিবার ময়নাগুড়ির ব্যাঙকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নেশার ট্যাবলেট ও কাফ সিরাপ উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ৬৭২০ টি নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে। পাশাপাশি ৪৬০ বোতল কফ সিরাপ উদ্ধার হয়েছে। এই ঘটনায় ময়নাগুড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ব্যাঙ কান্দি ও শহরের আনন্দনগর পাড়ার এক বাসিন্দা। তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তদের নাম অলক রায় ও অভিজিৎ সরকার। 

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার গোপন সূত্রে ময়নাগুড়ি থানায় খবর এসে পৌঁছায়। সেই খবরের ভিত্তিতে চলে অভিযান। অভিযানে নেশা সামগ্রী উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করা হয়। আইসি শীর্ষেন্দু দাস বলেন , এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ