Bartaman Logo
২০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২০ দিন একাধিক মেমু ও এক্সপ্রেস ট্রেন বাতিল খড়্গপুর ডিভিশনে

২০ দিন ধরে খড়্গপুর ডিভিশনে একাধিক ট্রেন বাতিল হবে। উন্নয়নমূলক কাজের জন্য যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। বিস্তারিত পড়ুন।

২০ দিন একাধিক মেমু ও এক্সপ্রেস ট্রেন বাতিল খড়্গপুর ডিভিশনে
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: জুলাই মাসের শেষ থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বড়োসড়ো ট্রেন ভোগান্তির আশঙ্কা খড়্গপুর ডিভিশনে। বৃহস্পতিবার সন্ধ্যায় খড়্গপুর ডিভিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৯ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের বালেশ্বর স্টেশনে উন্নয়নমূলক কাজ চলবে। আর সেজন্যই এই সময় একাধিক মেমু ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। সেই সঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে কিংবা সংক্ষিপ্ত করা হচ্ছে।বাতিল ট্রেনগুলি হল ৬৮০৪৯/৬৮০৫০ খড়্গপুর-ভদ্রক-খড়্গপুর মেমু, ৬৮০৫১/৬৮০৫১ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু, ৬৮৪০৭/৬৮৪০৮ বালেশ্বর-ভুবনেশ্বর-বালেশ্বর মেমু, ৬৮১৮৭/৬৮১৮৮ বালেশ্বর-গোপীনাথপুর-বালেশ্বর মেমু, ৬৮১৮৫/৬৮১৮৬ বালেশ্বর-গোপীনাথপুর-বালেশ্বর মেমু, ৬৮১৮৯/৬৮১৯০ বালেশ্বর-গোপীনাথপুর-বালেশ্বর মেমু ২৯ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে। ৬৮০২১/৬৮০২২ খড়্গপুর-বালেশ্বর-খড়্গপুর মেমু ২৯ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে। এছাড়াও, ফলকনুমা এক্সপ্রেস আপ ও ডাউন লাইনে (১২৭০৩/১২৭০৪) ২৮ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে। হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস (১২৮২১/১২৮২২) ২৯ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে। এছাড়াও ২২৮৫১/২২৮৫২সাঁতরাগাছি-ম্যাঙ্গালোর-সাঁতরাগাছি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন ওই সময়ের মধ্যে একদিন করে বাতিল করা হয়েছে। বিপুল সংখ্যক এই ট্রেন বাতিলের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা। খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার জানিয়েছেন, নারায়ণগড়-ভদ্রক তৃতীয় লাইনের কাজ এবং ননইন্টারলকিং কর্মসূচির জন্যই এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ