Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এখনও খোঁজ নেই মুকুল রায়ের পুত্রবধূর

শনিবার সন্ধ্যা পর্যন্ত সন্ধান মেলেনি প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। এদিন বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সহ ঋত- তৃণমূলের এক প্রতিনিধিদল কাঁচরাপাড়ায় ঘটক রোডে মুকুল রায়ের বাড়িতে যান।

এখনও খোঁজ নেই মুকুল রায়ের পুত্রবধূর
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার সন্ধ্যা পর্যন্ত সন্ধান মেলেনি প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। এদিন বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সহ ঋত- তৃণমূলের এক প্রতিনিধিদল কাঁচরাপাড়ায় ঘটক রোডে মুকুল রায়ের বাড়িতে যান। তাঁরা শুভ্রাংশু রায় এবং তাঁর কন্যার সঙ্গে কথা বলেন। শুভ্রাংশু জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারংবার যোগাযোগ করেছেন। আমরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। একটি ট্র্যাভেল এজেন্সির সঙ্গে মান সরোবরে গিয়েছিলেন আমার স্ত্রী। বুধবার রাতে ভিডিয়ো কলে শেষবারের মতো আমার, দুই ছেলেমেয়ে এবং ওর মায়ের সঙ্গে বলেন। জানি না এখনকোথায় আছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাই শুভ্রাংশুর স্ত্রী সেফ জোনে থাকুন। সুস্থ থাকুন। মানবিকতার কারণেই শুভ্রাংশুর পাশে দাঁড়াতে এসেছি। ফিরহাদ হাকিম বলেন, মুকুল রায়ের পরিবারের সঙ্গে আমাদের দীর্ঘদিনের যোগাযোগ। শর্মিষ্ঠা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, এটাই আমরা কামনা করছি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ