Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মুক্তি পিছচ্ছে

যুদ্ধের জেরে মুক্তি পিছচ্ছে মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ৩’-এর মুক্তি। ২ এপ্রিলের পরিবর্তে ছবিটি মুক্তি পাবে আগামী ২১ মে। ওই দিন অভিনেতা মোহনলালের জন্মদিনও

মুক্তি পিছচ্ছে
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 যুদ্ধের জেরে মুক্তি পিছচ্ছে মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ৩’-এর মুক্তি। ২ এপ্রিলের পরিবর্তে ছবিটি মুক্তি পাবে আগামী ২১ মে। ওই দিন অভিনেতা মোহনলালের জন্মদিনও। ফলে বিশেষ দিনে অনুরাগীদের বহু প্রতিক্ষীত ছবিটি উপহার দেবেন তিনি। সে কারণেই কি পিছনোর সিদ্ধান্ত? ইন্ডাস্ট্রির সূত্রের খবর অবশ্য অন্য। মনে করা হচ্ছে, যেহেতু মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ৩’ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে, তাই সাম্প্রতিক পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাইছেন না নির্মাতারা। এ কারণে আগেই যশ অভিনীত ‘টক্সিক’ ছবির মুক্তিও পিছিয়েছে। পাশাপাশি আলোচনায় উঠে এসেছে আরও একটি কারণও। তা ‘ধুরন্দর ২’ ঝড়। এপ্রিলের প্রথমেও সেই ঝড় থামবে বলে মনে করছেন না সিনে বিশেষজ্ঞরা। ফলে এই সময় ‘দৃশ্যম ৩’ মুক্তি পেলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারত। সে কারণেই পিছনো হল বলে জল্পনা। উল্লেখ্য, সম্প্রতি পরিচালক প্রিয়দর্শনের শততম ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মোহনলাল। পরিচালকের প্রথম ছবিতে কাজ করেছিলেন অভিনেতা। ফের কাজ করছেন শততম ছবিতেও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ