Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত মুকেশ-শামি, দলীপের ফাইনালে পূর্বাঞ্চল

১২ বছর পর দলীপ ট্রফির ফাইনালে উঠলো পূর্বাঞ্চল। এর আগে ২০১৩ তে মধ্যাঞ্চলকে হারিয়ে শেষবার দলীপ ট্রফি জিতেছিল পূর্বাঞ্চল। এ বছর সেই মধ্যাঞ্চলকেই সেমিফাইনালে চার উইকেটে হারিয়ে ফাইনালে উঠলেন ঈশান কিষাণরা।

দুরন্ত মুকেশ-শামি, দলীপের ফাইনালে পূর্বাঞ্চল
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৮
Prefer us on Google

বেঙ্গালুরু, ১সেপ্টেম্বর: ১২ বছর পর দলীপ ট্রফির ফাইনালে উঠলো পূর্বাঞ্চল। এর আগে ২০১৩ তে মধ্যাঞ্চলকে হারিয়ে শেষবার দলীপ ট্রফি জিতেছিল পূর্বাঞ্চল। এ বছর সেই মধ্যাঞ্চলকেই সেমিফাইনালে চার উইকেটে হারিয়ে ফাইনালে উঠলেন ঈশান কিষাণরা। 

Advertisement

গতকাল ম্যাচের দ্বিতীয় দিনের শেষে মধ্যাঞ্চলের রান ছিল তিন উইকেটে ৪৫। তৃতীয় দিনের শুরু থেকেই মহম্মদ শামি এবং মুকেশ কুমারের আগুনে বোলিংয়ের সামনে কার্যত দিশেহারা অবস্থা হয় মধ্যাঞ্চলের। ওপেনার আমন মোখাডের ৪১ রান ছাড়া মধ্যাঞ্চলের প্রথম সারির আর কোন ব্যাটসম্যানই সেভাবে প্রতিরোধ করতে পারেননি। পরের দিকে রিঙ্কু সিং ২০, হর্ষ দুবে ২৪ এবং আর্শাদ খান ২৫ রান করে কিছুটা লড়াই চালান। মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৫৮ রানে। পূর্বাঞ্চলের হয়ে মুকেশ কুমার নেন চার উইকেট এবং মহম্মদ শামির সংগ্রহ তিন উইকেট। অভিজিৎ, অনুকূল, এবং কুরেশি নেন একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বৈভব এবং অভিমন্যু বড় রানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু ৪০ রানের মাথায় যশ ঠাকুরের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বৈভব সূর্যবংশী। এরপর একে একে আউট হন বিরাট সিং, কুমার কুশাগ্র, অনুকুল রায় এবং সুদীপ কুমার ঘরামি। তবে ঈশান কিষাণের দায়িত্বপূর্ণ ৩৯ রানের ইনিংস পূর্বাঞ্চলকে ফাইনালে নিয়ে গেল। এবার সামনে মিশন ফাইনাল। দেখার ২০১৩র পর ফের পূর্বাঞ্চলে দলীপ ট্রফি আসে কিনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ