Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

মাঠের বাইরেও মাহি ম্যাজিক! বিজ্ঞাপন দুনিয়ায় ছাপিয়ে গেলেন অমিতাভ, শাহরুখকেও

মাঠের বাইরেও মাহি ম্যাজিক! বিজ্ঞাপন দুনিয়ায় ছাপিয়ে গেলেন অমিতাভ, শাহরুখকেও
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি, ১০ ডিসম্বের: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন বছর চারেক হয়ে গিয়েছে। এখন শুধু বছরে মাত্র দু’মাসের জন্য আইপিএলে মাঠে নামেন। এই বাকি সময়টার বেশিটাই তিনি থাকেন মিডিয়ার ধরাছোঁয়ার বাইরে। এ হেন মহেন্দ্র সিং ধোনিকে সবসময় না পাওয়াই যেন তাঁর জনপ্রিয়তাকে দিন দিন আরও বাড়িয়ে দিচ্ছে। আর তাই, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ৪ বছর পরেও তিনি নাগাড়ে টেক্কা দিয়ে চলেছেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন নামক বলিউডের মহীরুহদেরও। সম্প্রতি সমীক্ষাই তাঁর নমুনা। সমীক্ষাটিতে দাবি করা হয়েছে, সেটি হল, বিজ্ঞাপন জগতে মাহি ছাপিয়ে গিয়েছেন কিং খান ও বিগ বি-কেও।
Advertisement
সম্প্রতি, একটি মার্কিন ও একটি ব্রিটিশ সংস্থার করা সমীক্ষায় উঠে এসেছে এমনই এক চমকপ্রদ বিষয়। বলা হয়েছে, ২০২৪ সালের প্রথম অর্ধবছরে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের নিরিখে মহেন্দ্র সিং ধোনি পার করেছেন বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্বকে। আসলে সম্প্রতি ‘জার্সি নম্বর সাত’ একটি টায়ার সংস্থার সঙ্গে চুক্তি করেছেন। এর ফলেই তিনি টপকে গিয়েছেন শাহরুখ খান ও অমিতাভ বচ্চনকে।
সমীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, ২০২৪ সালে জুন পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি ৪২টি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছেন। যেখানে অমিতাভ বচ্চন এই ছ’মাসে চুক্তি করেছেন ৪১টি ও শাহরুখ চুক্তি করেছেন ৩৪টি ব্র্যান্ডের সঙ্গে।
সম্পর্কিত সংবাদ