মুম্বই: কালো ট্র্যাক প্যান্টের উপর বিসিসিআইয়ের লোগো দেওয়া সাদা টি-শার্ট। মাথায় ইন্ডিয়া ক্যাপ, চোখে সানগ্লাস। বুক ফুলিয়ে মুম্বই বিমানবন্দরে ঢুকছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ককে ঘিরে তখন সমর্থকদের ভিড়। কেউ অটোগ্রাফের জন্য তো কেউ নিজস্বীর আবদার জানাচ্ছেন। রোহিতও হাসিমুখেই অনুরাগীদের সাধ পূরণ করে লাউঞ্জের ভিতর ঢুকে গেলেন। অমনি পিছন থেকে রব উঠল— চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ফিরতে হবে! সিকিউরিটি চেক-ইনের ফাঁকে একবার পিছন ফিরে তাকালেন হিটম্যান। অনুরাগীদের দিকে হাতও নাড়লেন আশ্বাসের।
Advertisement
কিছুক্ষণ আগে কোচ গৌতম গম্ভীর, বিরাট কোহলি, শুভমান গিলরা টিম বাস থেকে মুম্বই বিমানবন্দরে নামার সময়ও দেখা গিয়েছে বিপুল উন্মাদনা। অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারের পর দলের অন্দরে যে গুমোট পরিবেশ তৈরি হয়েছিল, তা উধাও। দেশের মাটিতে ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ভারতীয় দল। রোহিতের সেঞ্চুরির পাশাপাশি বিরাটের রানে ফেরা বাড়তি অক্সিজেন জোগাচ্ছে। আর তা সঙ্গী করেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শনিবার দুবাই পৌঁছল মেন ইন ব্লু। যাত্রাপথে রীতিমতো ফুরফুরে মেজাজে দেখা গেল শুভমান গিল, শ্রেয়স আয়ারদের। দেখে বোঝার উপায় ছিল না যে, দলের সেরা স্ট্রাইক বোলার যশপ্রীত বুমরাহ এই বিমানে উঠছেন না। চোটের জন্য তাঁর মিনি বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ। রোহিত-বিরাটদের সেটা মনে করিয়ে দিয়েই ভক্তদের ভিড়ের মধ্যে ভেসে উঠল একটি প্ল্যাকার্ড— উইন দ্য ট্রফি ফর বুমবুম!
কয়েকমাস আগেই এই মুম্বই বিমানবন্দর থেকেই বিশ্বকাপ ট্রফি হাতে বেরোতে দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়াদের। সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে হলে দুবাইয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে জ্বলে উঠতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে রান পেয়ে কিছুটা নিশ্চিন্ত দুই মহাতারকা। সেই ছন্দ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বজায় রাখতে মরিয়া থাকবেন তাঁরা। পরিসংখ্যান বলছে, বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই’তে ১৪ হাজার রান পূর্ণ করতে মাত্র ৩৭ রান প্রয়োজন বিরাটের। আর রোহিতের এই ফরম্যাটে ১১ হাজারের মাইলফলক স্পর্শ করতে দরকার মাত্র ১২ রান। তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়েও তাঁদের কাছে অধিক গুরুত্বপূর্ণ জুনিয়রদের সঠিক পথের সন্ধান দেওয়া। তরুণ তুর্কি শুভমান গিল অবশ্য স্বপ্নের ফর্মেই রয়েছেন। ওডিআই’তে ৬০-এর উপর গড় রয়েছে তাঁর। সম্প্রতি তাঁকে ভাইস-ক্যাপ্টেনের দায়িত্বও দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাগ কাটতে গিলও মরিয়া থাকবেন। এছাড়া শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়ারাও ছন্দে আছেন। ব্যাটিং গভীরতাই দলের বড় শক্তি।
তবে টিম ইন্ডিয়ার চিন্তার কারণ হতে পারে বোলিং। বুমরাহর অভাব ভোগাতে পারে। অভিজ্ঞ মহম্মদ সামি দলে থাকলেও সদ্য চোট থেকে ফিরেছেন তিনি। আর অর্শদীপ ও হর্ষিত রানা তেমন অভিজ্ঞ নন। তবে দুবাইয়ের স্লো উইকেটের কথা মাথায় রেখে পাঁচ স্পিনার স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। কুলদীপ যাদবের পাশাপাশি কার্যকরী ভূমিকা নিতে পারেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। আর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ।