তাঁর ছবি বিকৃত করা হলে আইনি পথে হাঁটবেন তিনি। কড়া হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। সম্প্রতি ডিপ ফেকের বাড়বাড়ন্ততে উদ্বিগ্ন বহু তারকা। অনুমতি ছাড়াই তাঁদের ছবি বিকৃত করা হচ্ছে। চলছে কুরুচিকর কাজও। তা রুখতেই বার্তা দিলেন ম্রুনাল। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘এটিকে আমার আনুষ্ঠানিক বার্তা হিসাবেই বিবেচনা করুন। এধরনের কুরুচিকর কাজ অবিলম্বে বন্ধ করা উচিত। এরপরও যদি কেউ আমার পরিচয়ের অপব্যবহার করেন, আমার ছবি বিকৃত করেন, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। আপত্তিকর ছবি ও ভিডিয়ো তৈরি করা সম্পূর্ণ বেআইনি কাজ। কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না।’



