Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬

মুম্বইয়ে ১১ কেজি গাঁজা সহ ধৃত ‘মিসেস কেরল’

২০২৫ সালে বিউটি কনটেস্টে ‘মিসেস কেরল’ হয়েছিলেন হর্ষ সানি। গাঁজা পাচারের অভিযোগে ২৮ বছরের সেই মডেলকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হল।

মুম্বইয়ে ১১ কেজি গাঁজা সহ ধৃত ‘মিসেস কেরল’
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ২০২৫ সালে বিউটি কনটেস্টে ‘মিসেস কেরল’ হয়েছিলেন হর্ষ সানি। গাঁজা পাচারের অভিযোগে ২৮ বছরের সেই মডেলকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হল। জানা গিয়েছে, ব্যাংকক থেকে ফেরার পথে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হর্ষ। সেখানে নিয়মমাফিক তল্লাশির সময় শুল্ক অফিসারদের সন্দেহ হয়। তল্লাশি চালিয়ে ওই মডেলের ট্রলি থেকে ১১ কেজি ‘হাইড্রোপোনিক মারিজুয়ানা’ বাজেয়াপ্ত করে। জানা যাচ্ছে, হর্ষর ট্রলিতে ১২টি প্লাস্টিকের ব্যাগে গাঁজা রাখা ছিল। ওই গাঁজার মূল্য প্রায় ১১ কোটি ৮২ লক্ষ টাকা। হর্ষর বিরুদ্ধে এনডিপিএস আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। থাইল্যান্ডের কোন জায়গা থেকে সেগুলি আনা হচ্ছিল, সেই বিষয়েও হর্ষকে জেরা করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ