Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

ওষুধ ও মেডিকেল ডিভাইস করমুক্ত হোক, দাবি এমআরদের

১৪ ও ১৫ মার্চ কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হল ‘অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন’-এর ৫১তম রাজ্য সম্মেলন।

ওষুধ ও মেডিকেল ডিভাইস করমুক্ত হোক, দাবি এমআরদের
  • ২৭ মার্চ, ২০২৬ ২০:০৩
Prefer us on Google

১৪ ও ১৫ মার্চ কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হল ‘অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন’-এর ৫১তম রাজ্য সম্মেলন। প্রায় দুই সহস্রাধিক প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে  ওষুধ ও মেডিকেল ডিভাইসকে সম্পূর্ণ নিঃশুল্ক করা, বিমার পরিবর্তে ‘সার্বজনীন স্বাস্থ্য’ পরিষেবা নিশ্চিত করার দাবি তোলা হয়। সম্মেলনে সংস্থার সাধারণ সম্পাদক অভিজিৎ রায় জানান, অবিলম্বে শ্রমিকবিরোধী শ্রমকোড বাতিল এবং সেলসকর্মীদের জন্য ‘ওয়ার্কিং রুলস’ তৈরিতে কেন্দ্রীয় সরকারকে ত্রিপাক্ষিক কমিটির সভা ডাকতে হবে। এছাড়া বাজারে নকল ওষুধ বন্ধ ও সামাজিক সুরক্ষায় বরাদ্দ বৃদ্ধির দাবিও জানানো হয়। ১৫ মার্চ এক পদযাত্রার মধ্যে দিয়ে এই সম্মেলন সমাপ্ত হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ