Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন নিষেধাজ্ঞায় ১৯ ভারতীয় কোম্পানি

মার্কিন নিষেধাজ্ঞায় ১৯ ভারতীয় কোম্পানি
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
ওয়াশিংটন: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্যের অভিযোগ। বিশ্বজুড়ে ৪০০ কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। ১৯টি ভারতীয় সংস্থা ও ২ নাগরিকও এই নিষেধাজ্ঞার কোপে পড়েছে।  মার্কিন ডিপার্টমেন্ট অব ট্রেজারি জানিয়েছে, রাশিয়ার যুদ্ধসামগ্রীর জন্য অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত সহ চীন, সুইৎজারল্যান্ড, থাইল্যান্ড ও তুরস্কের মতো দেশের কোম্পানি ও নাগরিকরা এই তালিকায় রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ