Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়ি কাঁপাতে আসছেন রূপম ইসলাম, সঙ্গে নন্দী সিস্টার্স-বং গাই

ময়নাগুড়িতে ফসিলস্। নেক্স-শো-এর উদ্যোগে এই স্বপ্নই সত্যি হতে চলেছে।

ময়নাগুড়ি কাঁপাতে আসছেন রূপম ইসলাম, সঙ্গে নন্দী সিস্টার্স-বং গাই
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে ফসিলস্। নেক্স-শো-এর উদ্যোগে এই স্বপ্নই সত্যি হতে চলেছে। ২৯ মার্চ প্রথমবার ময়নাগুড়ির টাউন ক্লাব মাঠে কাঁপাতে আসছেন বাংলা রক সঙ্গীত জগতের খ্যাতনামা শিল্পী রূপম ইসলাম। সঙ্গে থাকছে তাঁর বিখ্যাত ব্যান্ড ফসিলস্। ‘মিউজিক ফিউশন’ নামে সেই অনুষ্ঠানে থাকছেন অন্য বিশিষ্ট সঙ্গীত শিল্পীরাও। পাশাপাশি, জেন জি-এর হার্টথ্রব ইউটিউবার ‘দ্য বং গাই’ কিরণ দত্ত। সবমিলিয়ে জম্পেশ আসর বসতে চলেছে ময়নাগুড়ির ইন্দিরা মোড় সংলগ্ন টাউন ক্লাবের মাঠে। টিকিট কেটে ময়নাগুড়ির বুকে এই ইতিহাসের সাক্ষী থাকতে পারবেন শ্রোতারা।

Advertisement

এই মিউজিক্যাল কনসার্ট সফল করতে পরিচালন কমিটি কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। তাদের সুবাদে দীর্ঘদিন পর ময়নাগুড়িতে বড় মাপের মিউজিক্যাল ধামাকা হতে চলেছে। এই কনসার্টের মূল আকর্ষণ রূপম ইসলাম সহ তাঁর ব্যান্ড ফসিলস্। এছাড়াও বিশিষ্ট সঙ্গীত শিল্পী নন্দী সিস্টার্স আসছেন শ্রোতাদের গান শোনাতে। 
এই অনুষ্ঠানের জন্য একমাত্র ‘ডিস্ট্রিক্ট বাই জম্যাটো’ সাইটেই টিকিট পাওয়া যাচ্ছে। টিকিট সংগ্রহর পর সঙ্গীতপ্রেমীদের মোবাইলে মেসেজ চলে আসবে। পরবর্তীতে অনুষ্ঠানের দিন গেটে এসে সেই মেসেজ দেখাতে হবে। সেখান থেকে শ্রোতাদের হাতে ব্যান্ড পরিয়ে দেওয়া হবে। এরপরই সঙ্গীতপ্রেমীরা অনুষ্ঠান স্থলে প্রবেশ করবেন। এরকম হাইভোল্টেজ কনসার্টের জন্য থাকছে কড়া নিরাপত্তাও। সমগ্র অনুষ্ঠান চত্বর সিসিক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। ফ্যান জোন, ভিআইপি জোন, প্লাটিনাম, গোল্ড ও সিলভার জোন হিসেবে টিকিট থাকছে। 
সোমবার টাউন ক্লাব মাঠে খুঁটি পুজো হয়। পরিচালন কমিটি জানিয়েছে, ২৯ মার্চ দুপুর ১২টায় মাঠের গেট খুলে দেওয়া হবে। তার কয়েক ঘণ্টা পর শুরু হবে মিউজিক্যাল কনসার্ট। এই অনুষ্ঠানে সংগৃহীত টাকা সামাজিক উন্নয়নে খরচ হবে। মাঠে শ্রোতাদের জন্য বিভিন্ন খাবারের স্টল থাকবে।  উপযুক্ত পরিমাণে শৌচালয় থাকছে। নেশাগ্রস্ত অবস্থায় কাউকে অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না। এই অনুষ্ঠানে জায়েন্ট স্ক্রিন সহ প্রচুর এলইডি থাকবে। প্রত্যেক সঙ্গীতপ্রেমীদের এই অনুষ্ঠানে আসার আহ্বান জানিয়েছে পরিচালন কমিটি। 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ