Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফরাক্কা ব্যারাজের অব্যবহৃত জমি পেতে হবে আন্দোলন: অভিষেক, নদী ভাঙন নিয়ে চুপ বিজেপি

বৈশাখের চড়া রোদ। আকাশ থেকে আগুন ঝরছে। কিন্তু সেই তীব্র দাবদাহকেও তুচ্ছ করে শনিবার ফরাক্কা যে ছবির সাক্ষী রইল, তা এক কথায় অভূতপূর্ব। ফরাক্কা ও সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী আমিরুল ইসলাম ও নূর আলমের সমর্থনে তিনি প্রচারে আসেন।

ফরাক্কা ব্যারাজের অব্যবহৃত জমি পেতে হবে আন্দোলন: অভিষেক, নদী ভাঙন নিয়ে চুপ বিজেপি
  • ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সবুজ বিশ্বাস, জঙ্গিপুর: বৈশাখের চড়া রোদ। আকাশ থেকে আগুন ঝরছে। কিন্তু সেই তীব্র দাবদাহকেও তুচ্ছ করে শনিবার ফরাক্কা যে ছবির সাক্ষী রইল, তা এক কথায় অভূতপূর্ব। ফরাক্কা ও সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী আমিরুল ইসলাম ও নূর আলমের সমর্থনে তিনি প্রচারে আসেন। আর দলের দুই প্রার্থীর জন্য প্রচারে এসে কার্যত জনজোয়ারে ভাসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রোড শো ঘিরে ফরাক্কার রাস্তায় জনস্রোত নামে। শনিবার দুপুরে ফরাক্কার আলআমান মাঠে যখন অভিষেকের চপার নামে, তখন মাঠজুড়ে তিলধারণের জায়গা নেই। হেলিকপ্টারের শব্দ ছাপিয়ে তখন আকাশ-বাতাস মুখরিত জয় বাংলা স্লোগানে। চপার থেকে অভিষেক নামতেই কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়ে। তাঁদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানাতে থাকেন অভিষেক।

Advertisement

ঘড়িতে তখন দুপুর ১২টা বেজে দশ মিনিট। অভিষেকের চপার ফরাক্কার আকাশে। তা দেখেই কর্মী, সমর্থকরা ‘জয় বাংলা’ বলে বোল তোলেন। আরও মিনিট দশেক বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় চপার থেকে নেমে আসেন। তখন হেলিপ্যাডের চারদিকে কয়েক হাজার কর্মী, সমর্থক তাঁদের প্রিয় নেতাকে দেখতে হাজির হয়েছেন।  এরপর আলআমান মোড় থেকে শুরু হয় রোড শো। গনগনে রোদ মাথায় নিয়েও রাস্তার দু’পাশে কাতারে, কাতারে মানুষ। মিছিলে শামিল কয়েক হাজার কর্মী-সমর্থকের অভিষেককে ঘিরে উন্মাদনা তখন জনজোয়ারের আকার নিয়েছে। এরপর মানুষের দিকে ফুল ছুড়ে দিতে থাকেন অভিষেক। প্রিয় নেতা তাঁদের দিকে ফুল ছুড়ে দেওয়ায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন মানুষ।
রোড শেষে জিগরি মোড়ে বক্তব্য রাখেন অভিষেক। ফরাক্কা সামশেরগঞ্জের ভাঙন নিয়ে সরব হন। অভিষেক বলেন, কেন্দ্রের বিজেপি সরকার ফরাক্কা, সামশেরগঞ্জের ভাঙন নিয়ে নীরব। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই জারি রেখেছেন। কেন্দ্র সরকারকে চিঠি লিখেছেন নেত্রী। আমরা ফরাক্কা ব্যারেজের অব্যবহৃত জমি যা রয়েছে, তা পেতে আগামীতে আন্দোলন করব। সেই অব্যবহৃত জমি ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দান করা হবে। 
জিগড়ি মোড়ে এসে শেষ হয় এই রোড শো। এদিনের রোদ উপেক্ষা করে এত মানুষ কেন, তার ইঙ্গিত যেন জিগড়ি মোড়ের জনসমাগমেই স্পষ্ট হয়ে উঠছিল। গাড়ি থেকেই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে জয়ের প্রত্যয় ব্যক্ত করতে থাকেন অভিষেক। নেতার এই বার্তা আর তারুণ্যে ভরপুর রোড শো দেখে চাঙ্গা তৃণমূল কর্মীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ