Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জেলা পরিষদে অভিযোগের পাহাড়, সভাধিপতির কাছে কাজের তালিকা তলব বিধায়কের

তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ার জেলা পরিষদের কাজকর্ম নিয়ে বিস্তর অভিযোগ আছে। গত পাঁচ বছরে কোথায়, কত টাকার, কী কাজ হয়েছে এই সম্পর্কে জেলা পরিষদের সভাধিপতির কাছে তথ্য চাইলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক পরিতোষ দাস।

জেলা পরিষদে অভিযোগের পাহাড়, সভাধিপতির কাছে কাজের তালিকা তলব বিধায়কের
  • ২৮ জুলাই, ২০২৬ ১৮:৫৯
Prefer us on Google

তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ার জেলা পরিষদের কাজকর্ম নিয়ে বিস্তর অভিযোগ আছে। গত পাঁচ বছরে কোথায়, কত টাকার, কী কাজ হয়েছে এই সম্পর্কে জেলা পরিষদের সভাধিপতির কাছে তথ্য চাইলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক পরিতোষ দাস।

Advertisement

আজ, মঙ্গলবার ষোড়শ অর্থ কমিশনের কাজের অ্যাকশন প্ল্যান নিয়ে জেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এনিয়ে সরব হন বিধায়ক। তাঁর অভিযোগ, একাধিক প্রকল্প রূপায়ণে অনিয়ম হয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরে অর্থ কমিশন থেকে আলিপুরদুয়ার জেলা পরিষদ সাড়ে ৯ কোটি টাকা পেয়েছে। সেই টাকায় জেলার ৬৪টি গ্রাম পঞ্চায়েতে কোথায়, কী কাজ হবে তা নিয়ে এদিনের সভায় সিদ্ধান্ত হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ