Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মাতৃহারা লিয়েন্ডার

গত বছর আগস্টে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন লিয়েন্ডারের বাবা ভেস পেজ। এবার মা’কেও হারালেন কিংবদন্তি টেনিস খেলোয়াড়।

মাতৃহারা লিয়েন্ডার
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছর আগস্টে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন লিয়েন্ডারের বাবা ভেস পেজ। এবার মা’কেও হারালেন কিংবদন্তি টেনিস খেলোয়াড়। রবিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তাঁর গর্ভধারিণী তথা প্রাক্তন বাস্কেটবল তারকা জেনিফার পেজ। দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানলেন ৭২ বছর বয়সে।

Advertisement

১৯৭২ ওলিম্পিকসে ভারতের বাস্কেটবল দলের অন্যতম সদস্য ছিলেন জেনিফার। ১৯৮২ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে নেতৃত্বও দেন তিনি। পরবর্তীকালে ওলিম্পিকসে পদকজয়ী হকি খেলোয়াড় ভেস পেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁদের পুত্র লিয়েন্ডার ভারতের সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। ১৯৯৬ ওলিম্পিকসে পদকও জেতেন তিনি। উল্লেখ্য, মা-বাবা ও ছেলে তিনজনই ওলিম্পিয়ান। ভারতে আর কোনো পরিবারের এমন রেকর্ড নেই। পাশাপাশি জেনিফারের আরও একটি পরিচয় আছে। তিনি মাইকেল মধুসূদন দত্তের প্রপৌত্রী। তাঁর মৃত্যুতে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে শোকের ছায়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ