Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দলছুট সন্তানের খোঁজে ফালাকাটার গ্রামে তাণ্ডব মা গন্ডারের, পরে জঙ্গলে মিলল দেহ!

সাতসকালে লোকালয়ে গন্ডারের হানাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকায়।

দলছুট সন্তানের খোঁজে ফালাকাটার গ্রামে তাণ্ডব মা গন্ডারের, পরে জঙ্গলে মিলল দেহ!
  • ১১ আগস্ট, ২০২৬ ১১:১৭
Prefer us on Google

সংবাদদাতা, ফালাকাটা: সাতসকালে লোকালয়ে গন্ডারের হানাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকায়। মঙ্গলবার সকালে জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে বুড়িতোর্ষা নদী পেরিয়ে কুঞ্জনগর এলাকায় ঢুকে পড়ে একটি মা গন্ডার ও তার বাচ্চা। এরপর কুঞ্জনগরের ডাঙ্গাপাড়া ও সিংহাপাড়া এলাকায় একাধিক বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে হঠাৎই লোকালয়ে গন্ডার দু’টিকে দেখতে পান বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যেই এলাকায় ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় বন দপ্তরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন জলদাপাড়া ও কুঞ্জনগর বিটের বনকর্মীরা।

সিংহাপাড়া এলাকায় মাদি গন্ডারটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে কীভাবে সেটির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ডাঙ্গাপাড়া এলাকায় থাকা বাচ্চা গন্ডারটিকে একটি জঙ্গলে ঘেরা নিরাপদ টোপের মধ্যে রাখা হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।

বাচ্চা গন্ডারটিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার জন্য এলাকায় দু’টি কুনকি হাতি নিয়ে আসা হয়েছে। বনকর্মীরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। মাদি গন্ডারের মৃত্যুর কারণ এবং বাচ্চাটিকে কীভাবে নিরাপদে জঙ্গলে ফেরানো হবে, তা নিয়েও বন দপ্তরের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ