Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

একসঙ্গে আইআইটি গ্র্যাজুয়েট মা-ছেলে

হাততালিতে ফেটে পড়ছে অডিটোরিয়াম। সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চের একদিকে তখন বছর পঁয়তাল্লিশের জিগিশা টেলর আর অন্যদিকে দাঁড়িয়ে তাঁর ২১ বছরের ছেলে আদিত্য কাপাডিয়া।

একসঙ্গে আইআইটি গ্র্যাজুয়েট মা-ছেলে
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: হাততালিতে ফেটে পড়ছে অডিটোরিয়াম। সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চের একদিকে তখন বছর পঁয়তাল্লিশের জিগিশা টেলর আর অন্যদিকে দাঁড়িয়ে তাঁর ২১ বছরের ছেলে আদিত্য কাপাডিয়া। দু’জনের হাতে তুলে দেওয়া হল ডিগ্রি সার্টিফিকেট। দুই প্রজন্ম। লড়াই ভিন্ন। তবে একইসঙ্গে আইআইটি গ্র্যাজুয়েট হলেন মা ও ছেলে। আইআইটি মাদ্রাজের সমাবর্তন অনুষ্ঠানে এমনই ঘটনার সাক্ষী থাকল সবাই। অনলাইনে ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করে এই ডিগ্রি অর্জন করেছেন তাঁরা।

Advertisement

এর আগে ১৬ বছর ধরে গুজরাতের ভারুচের এক ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রনিক্স বিষয়ে পড়াতেন জিগিশা। পরিবার সামলাতে গিয়ে ২০১৯ সালে চাকরি ছেড়ে দেন তিনি। বছর তিনেক পর ছেলের জোরাজুরিতেই আবার পড়াশোনায় ফেরা। ছেলের সঙ্গে তিনিও অনলাইনে ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেন। প্রতিদিন ভোর সাড়ে চারটে নাগাদ উঠে সকাল সাতটা পর্যন্ত পড়তেন তিনি। তারপর ঘরের কাজকর্ম শুরু। বিকেলে আবার পড়াশোনা করতেন। জিগিশার কথায়, আত্মীয়স্বজন অনেকেই বলেছেন, এই বয়সে পড়ে কী হবে? ওদের বলেছিলাম জীবনে আলাদা কিছু করতে চাই। আজ পরিশ্রম সার্থক হল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ