Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

পিএফের পেনশন অধিকাংশ গ্রাহক সোমবারও পাননি! দুর্ভোগ অব্যাহত

সোমবারও সব পেনশন গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারল না এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)।

পিএফের পেনশন অধিকাংশ গ্রাহক  সোমবারও পাননি! দুর্ভোগ অব্যাহত
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবারও সব পেনশন গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারল না এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। মাসের ৩ তারিখেও পেনশন না-পাওয়ায় ক্ষোভ বাড়ছে গ্রাহক মহলে। পিএফ সংক্রান্ত নতুন সফটওয়্যার এতটাই ঝঞ্ঝাটে ফেলছে, সবাইকে পেনশন দিতে আগামী ৮ আগস্টও হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত রবি ও সোমবার যাঁদের পেনশন ঢুকেছে, তাঁদের অনেকেরই আবার প্রাপ্য পেনশনের থেকে বেশি অঙ্কের টাকা চলে এসেছে ব্যাংকে! তাঁরা রীতিমতো ঘাবড়ে গিয়েছেন কেন্দ্রের এই কাণ্ডে। এদিকে বিষয়টি নজরে আসতেই গোটা প্রাক্রিয়াটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, এমনই জানা গিয়েছে। ইপিএফও কর্তাদের একাংশ জানিয়েছেন, নতুন সফটওয়্যারে প্রবীণদের লাইফ সার্টিফিকেট সংক্রান্ত তথ্য আপলোড করার কাজ চলছে। সেই কাজের গতিও ধীরে হওয়ায় সমস্যা আরও বেড়ে গিয়েছে।

Advertisement

এমপ্লয়িজ পেনশন স্কিমের আওতায় যেসব প্রবীণ আছেন, পেনশন বাবদ তাঁদের টাকা মাস শেষের আগেই অ্যাকাউন্টে ঢুকে যায়। প্রতিমাসের ২৭ থেকে ৩০ বা ৩১ তারিখের মধ্যে পেনশন পেতে অভ্যস্ত তাঁরা। কিন্তু বিপত্তি দেখা দিয়েছে এবারই। ‘সাইটস’ নামে নয়া প্রযুক্তি চালুর পরই প্রায় সবরকমের আর্থিক পরিষেবায় বিঘ্ন ঘটছে। এর ফলে গতমাসে পেনশন পাননি কোনো প্রবীণ ব্যক্তি। গত রবিবার ও সোমবার অল্প কিছু জনেরই পেনশন ঢোকে। কিন্তু বাকিরা এখনো চিন্তায় আছেন। চলতি সপ্তাহে গোটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় আছেন দপ্তরের কর্তারা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ