Bartaman Logo
২৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সুমেরু অঞ্চলে শক্তিশালী পরমাণু যুদ্ধজাহাজ মোতায়েন করল মস্কো

মস্কো সেভেরোমোরস্কে শক্তিশালী পরমাণু যুদ্ধজাহাজ নাখিমভ মোতায়েন করেছে। ন্যাটোর বিরুদ্ধে এটি রাশিয়ার কড়া বার্তা। বিস্তারিত পড়ুন।

সুমেরু অঞ্চলে শক্তিশালী পরমাণু যুদ্ধজাহাজ মোতায়েন করল মস্কো
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মস্কো: ইউক্রেন যুদ্ধের আবহে ন্যাটোর সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাশিয়া। এই অবস্থায় সেভেরোমোরস্ক নৌসেনা ঘাঁটিতে নিজেদের সবথেকে শক্তিশালী পরমাণু যুদ্ধজাহাজ অ্যাডমিরাল নাখিমভকে মোতায়েন করল মস্কো। ওয়াকিবহাল মহলের মতে, ন্যাটোকে কড়া বার্তা দিতেই ক্রেমলিনের এই পদক্ষেপ। 

Advertisement

সম্প্রতি মস্কোর বিরুদ্ধে ৪০ দিনের সামরিক অভিযানের সূচনা করেছে জেলেনস্কি বাহিনী। জানা গিয়েছে, মস্কোর উপর চাপ বাড়াতে বিভিন্ন অঞ্চলে দূরপাল্লার ড্রোন হামলা চালাচ্ছে কিয়েভ। এরইমধ্যে প্রায় ২৯ বছর ধরে রক্ষণাবেক্ষণ চলার পর ফিরে এসেছে নাখিমভ। সেভেরোমোরস্ক ঠিক সুমেরু বৃত্তের উপরে অবস্থিত। নর্দান ফ্লিটের এই সদর দপ্তর রাশিয়ার অন্যতম শক্তিশালী সেনাঘাঁটি হিসাবে পরিচিত। এখান থেকে খুব দ্রুত ব্যারেন্টস সাগর ও উত্তর আটলান্টিকে পৌঁছে যেতে পারে রুশ যুদ্ধজাহাজ। একইসঙ্গে গ্রিনল্যান্ড-আইসল্যান্ড-ইউকে গ্যাপেও সরাসরি চলে যাওয়া যায়। ন্যাটোর সঙ্গে রাশিয়ার সংঘাতে গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট এই অঞ্চল। সূত্রের খবর, ব্যারেন্টস সাগরে মূলত ‘ঢাল’ হিসাবে কাজ করবে নাখিমভ। ফলে প্রয়োজনে সহজেই পালটা পরমাণু হামলা চালাতে পারবে পুতিন বাহিনী।

Advertisement
সম্পর্কিত সংবাদ