Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কানাডাকে হারিয়ে শেষ আটে মরক্কো

বিশ্বকাপে মরক্কোর স্বপ্নের দৌড় অব্যাহত। শনিবার কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে পৌঁছাল আফ্রিকান দেশটি।

কানাডাকে হারিয়ে শেষ আটে মরক্কো
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মরক্কো- ৩           :        কানাডা- ০
কলম্বিয়া-১           :             ঘানা-০

Advertisement

হিউস্টন: বিশ্বকাপে মরক্কোর স্বপ্নের দৌড় অব্যাহত। শনিবার কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে পৌঁছাল আফ্রিকান দেশটি। জোড়া গোলে ম্যাচের নায়ক আজ্জেদিন উনাহি। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে লিড নেয় মরক্কো। ৫০ মিনিটে হাকিমির ক্রস থেকে লক্ষ্যভেদ উনাহির। ৮২ মিনিটে ব্রাহিম ডিয়াজের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। আর ইনজুরি টাইমে কানাডার কফিনে শেষ পেরেকটি পোঁতেন সুফিয়ান রাহিমি।
এদিকে, শেষ ষোলোয় উঠেছে কলম্বিয়া। শনিবার রাউন্ড অব ৩২-এর ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারায় গ্যাব্রিয়েল লোরেঞ্জোর দল। ম্যাচের একমাত্র গোলটি করেন জন আরিয়াস।

Advertisement
সম্পর্কিত সংবাদ