Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কানাড৩কে হারিয়ে শেষ আটে মরক্কো

বিশ্বকাপের শেষআটে ওঠার লড়াই থেকে ছিটকে গেল কানাডা। মরক্কোর কাছে ৩-০ গোলে হারল এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ।

কানাড৩কে হারিয়ে শেষ আটে  মরক্কো
  • ৫ জুলাই, ২০২৬ ০১:০৬
Prefer us on Google

হাউস্টন: বিশ্বকাপের শেষআটে ওঠার লড়াই থেকে ছিটকে গেল কানাডা।  মরক্কোর কাছে ৩-০ গোলে হারল এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ। ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য ছিল। দ্বিতীয় আর্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মরক্কো। আফ্রিকার দেশটির হয়ে ম্যাচের ৫০ মিনিটে প্রথম গোল করেন আজ্জেদিন উনাহি। ৮২ মিনিটে ফের কানাডার জালে বল জড়ান আজ্জেদিন। এরপর ইনজুরি টাইমে কানাডার কফিনে শেষ পেরেক পোঁতেন মরক্কোর সুফিয়ান রাহিমি।

Advertisement

গ্রুপ পর্যায় এবং শেষ ষোলোয় ওঠার লড়াইতে দুরন্ত ফর্মে ছিল টিম কানাডা। ঘরের মাঠে গ্রুপ পর্যায়ে দ্বিতীয় হয়ে উঠেছিল তারা। কিন্তু নকআউট পর্যায়ে তাদের খেলতে হয়েছে আমেরিকার মাটিতে। শেষ বত্রিশের লড়াইতে লস এঞ্জেলসে দক্ষিণ আফ্রিকাকে হারালেও, প্রি কোয়ার্টারের ম্যাচে হাউস্টানের মাটিতে মরক্কোর কাছে হারতে হল কানাডাকে। অন্যদিকে গ্রুপ সির লড়াইতে ব্রাজিলের কাছে হারলেও স্কটল্যান্ড এবং হাইতিকে হারিয়ে নকআউটে পৌঁছেছিল মরক্কো। শেষ ষোলোয় ওঠার লড়াইতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় মানসিকভাবে অনেকটা এগিয়ে রেখেছিল আফ্রিকার দলটিকে। তারই প্রতিফলন পরল আজকের ম্যাচে। কানাডাকে কার্যত দাঁড়াতেই দিল না মরক্কো।

Advertisement
সম্পর্কিত সংবাদ