Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহ ডিভিশনে বাতিল ৩০টিরও বেশি ট্রেন, পাওয়ার ব্লকের ধাক্কায় ভোগান্তির শঙ্কা

সপ্তাহান্তে লোকাল ট্রেনে ভোগান্তি। শিয়ালদহ ডিভিশনের দমদমে পাওয়ার ব্লকের জন্য প্রায় ৭ ঘণ্টা ব্যাহত হবে ট্রেন চলাচল।

শিয়ালদহ ডিভিশনে বাতিল ৩০টিরও বেশি ট্রেন, পাওয়ার ব্লকের ধাক্কায় ভোগান্তির শঙ্কা
  • ২০ জুন, ২০২৫ ১৮:০৬
Prefer us on Google

কলকাতা: সপ্তাহান্তে লোকাল ট্রেনে ভোগান্তি। শিয়ালদহ ডিভিশনের দমদমে পাওয়ার ব্লকের জন্য প্রায় ৭ ঘণ্টা ব্যাহত হবে ট্রেন চলাচল। ওই সময় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। 

Advertisement

পূর্ব রেল সূত্রে খবর, আগামীকাল শনিবার থেকে রবিবার পর্যন্ত  কাজ চলবে। তাই শনিবার রাত ১০টা মিনিট ৫০ মিনিট থেকে রবিবার সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে। সেই কারণে বাতিল থাকবে একাধিক ট্রেন। মূলত বনগাঁ ও ডানকুনি শাখায় সবচেয়ে বেশি ট্রেন বাতিল থাকলেও নৈহাটি- কল্যাণী সীমান্তেও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, কয়েকটি ট্রেনের সময়সূচিতেও বদল আনা হয়েছে। 

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

শনিবার রাতে-  বাতিল থাকবে 

 

  • দু’জোড়া আপ এবং ডাউন বনগাঁ লোকাল, 
  • দু’জোড়া আপ এবং ডাউন ডানকুনি লোকাল 
  • এক জোড়া শিয়ালদহ-বারুইপাড়া লোকাল বাতিল থাকবে 

 

রবিবার সকালে- বাতিল থাকবে 

 

  • তিন জোড়া ডানকুনি লোকাল, 
  • আপ-ডাউন মিলিয়ে দু’জোড়া বনগাঁ লোকাল এক জোড়া শিয়ালদহ-হাসনাবাদ লোকাল 
  • একটি আপ শিয়ালদহ-বারাসত লোকাল, 
  • এক জোড়া আপ এবং ডাউন হাবড়া লোকাল, 
  • এক জোড়া নৈহাটি লোকাল, 
  • দত্তপুকুর লোকাল, 
  • এক জোড়া কল্যাণী সীমান্ত লোকাল
Advertisement
সম্পর্কিত সংবাদ