Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬

বিভিন্ন মন্ত্রকের বিরুদ্ধে ১৮ লক্ষের বেশি অভিযোগ

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়! শুধু ২০২৫-২৬ অর্থবর্ষেই প্রায় ১৮ লক্ষ ৩৪ হাজার অভিযোগ জমা পড়েছে সাধারণ মানুষের তরফে।

বিভিন্ন মন্ত্রকের বিরুদ্ধে ১৮ লক্ষের বেশি অভিযোগ
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়! শুধু ২০২৫-২৬ অর্থবর্ষেই প্রায় ১৮ লক্ষ ৩৪ হাজার অভিযোগ জমা পড়েছে সাধারণ মানুষের তরফে। বুধবার লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় কর্মীবর্গ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের বিরুদ্ধে মোট ১৮ লক্ষ ৩৩ হাজার ৯৭২টি অভিযোগ জমা পড়েছিল। ইতিমধ্যে ১৮ লক্ষ ১২ হাজার ৯২৩টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। বিগত বছরগুলির তথ্য প্রকাশ করে মন্ত্রী জানান, ২০২৪-২৫ এবং ২০২৩-২৪ আর্থিক বছরে সরকারি মন্ত্রক ও দপ্তরগুলির বিরুদ্ধে যথাক্রমে ১৬ লক্ষ ৭৩ হাজার ৬৪৫টি এবং ১৭ লক্ষ ৩৭ হাডার ৫৯৯টি অভিযোগ নথিভুক্ত হয়েছিল। সেগুলি ‘সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভেন্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম’-এর (সিপিজিআরএএমএস) মাধ্যমে জমা পড়েছে। এটি ব্যবস্থায় সাধারণ মানুষ অনলাইনে সরাসরি তাঁদের অভিযোগ জানাতে পারেন। অভিযোগের নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে বলে জানান মন্ত্রী জিতেন্দ্র সিং।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ