Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

উত্তরপ্রদেশে ৯ বছরে ১৭ হাজারের বেশি এনকাউন্টার, হত ২৮৯

যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরপ্রদেশে এনকাউন্টার ও বুলডোজার শাসন বেড়ে গিয়েছে বলে অভিযোগ। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব। এরই মধ্যে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় সংক্রান্ত পরিসংখ্যান সামনে এসেছে।

উত্তরপ্রদেশে ৯ বছরে ১৭ হাজারের বেশি এনকাউন্টার, হত ২৮৯
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরপ্রদেশে এনকাউন্টার ও বুলডোজার শাসন বেড়ে গিয়েছে বলে অভিযোগ। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব। এরই মধ্যে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় সংক্রান্ত পরিসংখ্যান সামনে এসেছে। দেখা যাচ্ছে, ২০১৭ সালে যোগী ক্ষমতায় বসার পর গত ন’বছরে এনকাউন্টারের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ১৭ হাজার ৪৩টি এনকাউন্টারে নিহতের সংখ্যা ২৮৯ জন। আহত ১১ হাজার ৮৩৪। পাশাপাশি, গ্রেপ্তার করা হয়েছে ৩৪ হাজার ২৫৩ জনকে। 

Advertisement

ক্ষতির মুখে পড়তে হয়েছে পুলিশকেও। গুলি বিনিময়ে ১৮ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আহত ১ হাজার ৮৫২। জানা গিয়েছে, সবচেয়ে বেশি এনকাউন্টার হয়েছে মিরাট জেলায়। সেখানে ৪ হাজার ৮১৩টি এনকাউন্টারে প্রাণ হারিয়েছে ৯৭ জন অভিযুক্ত। এর পরেই রয়েছে বারাণসী জোন। সেখানে ১ হাজার ২৯২টি এনকাউন্টার হয়েছে। সেখানে প্রাণ গিয়েছে ২৯ জনের। ধৃতের সংখ্যা ২ হাজার ৪২৬ অভিযুক্ত। এই সময়পর্বে বারাণসী জোনে ৯০৭ দুষ্কৃতী ও ১০৪ পুলিশকর্মী জখম হয়েছে। আগ্রা জোন তৃতীয় স্থানে। সেখানে ২ হাজার ৪৯৪ এনকাউন্টার অপারেশন চালিয়ে ৫ হাজার ৮৪৫ দুষ্কৃতীকে পাকড়াও করেছে পুলিশ। জখম ৯৬৮ জন। মৃতের সংখ্যা ২৪। এই অভিযানগুলিতে জখম হয়েছেন ৬২ জন পুলিশ। 
এনকাউন্টার অপারেশনের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্ত, গ্যাংস্টার আইনে ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা আইন ব্যবহারের মধ্যে দিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ