Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের বিরোধিতায় হার্ভার্ডের পাশে দাঁড়াল দেড়শোর বেশি মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। জোর করে নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প সরকার। শুরু থেকেই এই অভিযোগ করে আসছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

ট্রাম্পের বিরোধিতায় হার্ভার্ডের পাশে দাঁড়াল দেড়শোর বেশি মার্কিন  শিক্ষা প্রতিষ্ঠান
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। জোর করে নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প সরকার। শুরু থেকেই এই অভিযোগ করে আসছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এবার প্রশাসনের এই শিক্ষানীতির প্রতিবাদে হাত মেলালো দেড়শোর বেশি মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান। প্রশাসনের শিক্ষানীতির বিরোধিতায় মার্কিন মুলুকের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলি যৌথভাবে একটি চিঠিতে স্বাক্ষর করেছে। সেখানে দাবি করা হয়েছে, অনুদান আটকে শিক্ষা প্রতিষ্ঠানের নীতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এর জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদার শিক্ষানীতি। যা গণতন্ত্রের অন্যতম অংশ। চিঠিতে আরও জানানো হয়েছে, গঠনমূলক সংস্কারে কোনও সমস্যা নেই। তবে রাজনৈতিক স্বার্থে সরকারি হস্তক্ষেপ কিছুতেই বরদাস্ত করা হবে না। কর্তৃপক্ষের পাশাপাশি বিক্ষোভে শামিল হয়েছেন শিক্ষক-পড়ুয়ারা। ইতিমধ্যে হার্ভার্ডের ২২০ কোটি মার্কিন ডলার অনুদান আটকে দিয়েছে ট্রাম্প সরকার। বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালন এম গার্বার জানিয়েছেন, এর জেরে ক্যান্সার সহ বিভিন্ন রোগের চিকিৎসা সংক্রান্ত গবেষণা বন্ধ হয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পরে দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ