Bartaman Logo
২১ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চোট মন্টিয়েলের, পরির্তনের ইঙ্গিত স্কালোনির, বেস ক্যাম্পেই মেসিরা মজে বারবিকিউয়ে

আর্জেন্টিনা ফুটবলে গনজালো মন্টিয়েলের চোটের কারণে পরিবর্তন আনছেন কোচ স্কালোনি। ম্যাচের আগে ফুটবলারদের জন্য আয়োজন বার-বি-কিউ। বিস্তারিত পড়ুন।

চোট মন্টিয়েলের, পরির্তনের ইঙ্গিত স্কালোনির, বেস ক্যাম্পেই মেসিরা মজে বারবিকিউয়ে
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানসাস সিটি: আলজেরিয়ার বিরুদ্ধে সহজ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্তিনা। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিকে টুর্নামেন্টের শুরুতেই খেতাবরক্ষার আশা জোরালো করেন লায়োনেল মেসি। সোমবার ডালাস স্টেডিয়ামে স্কালোনি ব্রিগেডের প্রতিপক্ষ অস্ট্রিয়া। আর্জেন্তিনার মতো তারাও প্রথম ম্যাচে জয় পেয়েছে। তাই বিপক্ষকে মোটেই হালকাভাবে নিতে নারাজ আলবিসেলেস্তেরা। রবিবার অস্ট্রিয়া ম্যাচের প্রস্তুতি সেরেই আর্লিংটনের বিমান ধরবেন মেসিরা। তার আগে গোটা শিবির বেশ ফুরফুরে মেজাজে। পরবর্তী ম্যাচের প্রস্তুতির ফাকেই বার-বি-কিউয়ে মজেন আর্জেন্তাইন ফুটবলাররা। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যায়, কানসাস সিটির ট্রেনিং সেন্টারের হেঁশেলে গ্রিল জুড়ে সাজানো প্রোভোলেতা চিজ, চোরিজো, ময়েনহাস সহ পর্যাপ্ত মাংস। যা দেখে দলের দুই শেফের সঙ্গে রসিকতাতেও মজেন এমিলিয়ানো মার্তিনেজ। তিনি প্রশ্ন করেন, ‘এখানে এসব কী হচ্ছে? আমাদের পুষ্টিকর খাবার কোথায়?’ এরপর চর্বিযুক্ত মাংসের দিকে ইশারা করে কিছুটা ব্যঙ্গাত্মক সুরে বলেন, ‘এগুলোই তাহলে লাইট খাবার!’ এমনকি, রান্নায় জায়গায় লাওতারো মার্তিনেজ ও গুইলিয়ানো সিমিওনেকে দেখে মজা করে তাঁদের নতুন শেফ বলেও মন্তব্য করেন ডিবু। আসলে টানা অনুশীলনের একঘেঁয়েমি থেকে ফুটবলারদের বিরতি দিতেই এই বার-বি-কিউয়ের আয়োজন করেছিলেন এএফএ কর্তারা। আলজেরিয়া ম্যাচের আগেও একই ছবি দেখা দিয়েছিল।

Advertisement

এদিকে, চোট সমস্যা কিছু ছাড়ছে না কোচ লায়োনেল স্কালোনির। এবার চোটের তালিকায় নাম লেখালেন গনজালো মন্টিয়েল। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না এই ডিফেন্ডারটি। ফলে তাঁর জায়গায় দলে আসবেন নাহুয়েল মোলিনা। উল্লেখ্য, আলজেরিয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের শুরুতে মন্টিয়েলের জায়গায় মাঠে নেমেছিলেন তিনি। সোমবার তাঁকে প্রথম একাদশে রেখেই দল সাজাবেন কোচ স্কালোনি। পাশাপাশি আপফ্রন্টেও আসতে পারে পরিবর্তন। প্রথম ম্যাচে সুযোগ পেয়ে দাগ কাটতে ব্যর্থ লাওতারো মার্তিনেজ। দলের অপর স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ পুরোপুরি সুস্থ। তাই প্রথম একাদশে তাঁর ফেরার সম্ভাবনা প্রবল।
অন্যদিকে, আর্জেন্তিনায় বিরুদ্ধে এবার ফিফায় নালিশ জানাল আলজেরিয়া। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেসির একটি ট্যাকল নিয়ে ঝড় ওঠে। অনেকেই দাবি করেন, তার জন্য লাল কার্ড দেখা উচিত ছিল আর্জেন্তিনা অধিনায়কের। সেই বিষয়েই ফিফার কাছে সরকারি অভিযোগ জানাল তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ