Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চমীর আগেই বর্ষার বিদায়

পুজোর পঞ্চমীর আগেই রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। আপাতত আবহাওয়া দপ্তর রাজ্য থেকে বর্ষা বিদায়ের কোনো নির্দিষ্ট সময়ের পূর্বাভাস দেয়নি।

পঞ্চমীর আগেই বর্ষার বিদায়
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর পঞ্চমীর আগেই রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। আপাতত আবহাওয়া দপ্তর রাজ্য থেকে বর্ষা বিদায়ের কোনো নির্দিষ্ট সময়ের পূর্বাভাস দেয়নি। তবে ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে পূর্ব এবং উত্তর-পূর্ব থেকে বর্ষা বিদায় নেবে বলে জানানো হয়েছে। ১৫ অক্টোবর পঞ্চমী পড়ছে। এই হিসাবে পঞ্চমীর আগে বর্ষা বিদায় নেওয়া মোটামুটি নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে বর্ষা বিদায় নেওয়ার পরেও বৃষ্টি একদমই হবে না এরকমটা নিশ্চিত করে বলা যায় না। বলছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, পুজোর দিনগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, তার নির্দিষ্ট পূর্বাভাস কয়েকদিনের মধ্যেই তাঁরা দেবেন। বর্ষা বিদায়ের আগে আপাতত রাজ্যে বজ্রগর্ভ মেঘ থেকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তিনটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার জন্য বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে বজ্রপাত ও জোরালো বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ