Bartaman Logo
৯ জুন, ২০২৬

দেশজুড়ে বর্ষা শুরু স্বাভাবিকের ৯ দিন আগেই

দেশের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করেছিল স্বাভাবিক সময়ের আটদিন আগে, গত ২৪ মে। তবে এবার দেশজুড়ে বর্ষাকাল শুরু হয়ে গেল স্বাভাবিক সময়ের ন’দিন আগেই।

দেশজুড়ে বর্ষা শুরু স্বাভাবিকের ৯ দিন আগেই
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করেছিল স্বাভাবিক সময়ের আটদিন আগে, গত ২৪ মে। তবে এবার দেশজুড়ে বর্ষাকাল শুরু হয়ে গেল স্বাভাবিক সময়ের ন’দিন আগেই। দেশের রাজধানী দিল্লি এবং সংলগ্ন হরিয়ানা ও রাজস্থানের কিছু অংশে বর্ষার প্রবেশ শনিবার পর্যন্ত বাকি ছিল। রবিবার সেই খামতিও দূর হল। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর রবিবার ঘোষণা করেছে, দেশের বাকি জায়গায়, অর্থাৎ রাজধানী দিল্লি এবং হরিয়ানা ও রাজস্থানের একাংশে এদিন বর্ষার প্রবেশ ঘটেছে। গোটা দেশে বর্ষা প্রবেশের প্রক্রিয়া শেষ হওয়ার স্বাভাবিক সময় এখন ৮ জুলাই ধরা হয়। এই নিরিখে এবার স্বাভবিক সময়ের ন’দিন আগেই গোটা দেশে বর্ষা ঢুকে গেল। আবহাওয়াবিদরা জানান, কয়েকবছর আগেও গোটা দেশে বর্ষা ছড়িয়ে পড়ার স্বাভাবিক সময় ১৫ জুলাই ছিল। পরে তা এগিয়ে হয় ৮ জুলাই। 

Advertisement

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি দুটি প্রান্ত ধরে হয়। আরব সাগরের উপর একটি প্রান্ত কেরল ছুঁয়ে প্রবেশ করে দেশের মূল ভূখণ্ডে। অন্য প্রান্তটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর অতিক্রম করে উত্তর-পূর্ব ভারত হয়ে দেশের মূল ভূখণ্ড ছোঁয়। এবার বর্ষা ২৪ মে একইসঙ্গে কেরল এবং উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করেছিল। তার দিনতিনেক পর, ২৭ মে দেশের একটা বড় অংশের সঙ্গে উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছিল। এরপর বেশ কিছুদিন ধরে বর্ষার অগ্রগতি খুব মন্থর ছিল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ধাক্কায় গত ১৭ জুন দক্ষিণবঙ্গ 
ছাড়াও সংলগ্ন বিহার ও ঝাড়খণ্ডের বড় অংশে বর্ষার প্রবেশ হয়। 
তারপর বর্ষার অগ্রগতি কিছুদিন 
সক্রিয় ছিল। কিন্তু দিল্লি ও লাগোয়া হরিয়ানা এবং রাজস্থানের কিছু এলাকায় প্রবেশ করার আগে বর্ষা থমকে ছিল কয়েকদিন। 

সম্পর্কিত সংবাদ