Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ত্রিযোগে বর্ষা সক্রিয় দক্ষিণবঙ্গে, উত্তরে পাহাড় ও লাগোয়া অঞ্চলে কমবে বৃষ্টিপাত

মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গে সক্রিয়। পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবও রয়েছে। এই তিনের যোগে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বর্ষা সক্রিয় থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে।

ত্রিযোগে বর্ষা সক্রিয় দক্ষিণবঙ্গে, উত্তরে পাহাড় ও লাগোয়া অঞ্চলে কমবে বৃষ্টিপাত
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গে সক্রিয়। পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবও রয়েছে। এই তিনের যোগে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বর্ষা সক্রিয় থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়ে যেতে পারে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস প্রাথমিকভাবে দেওয়া হয়েছে। তবে যেকোনো জায়গায় শক্তিশালী মেঘ তৈরি হলে ভারী বৃষ্টি হয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় কয়েকদিন ধরে যে খুব বেশি মাত্রায় বৃষ্টি হচ্ছিল তা আজ মঙ্গলবার থেকে কমতে পারে। জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement

বঙ্গোপসাগরে কয়েকদিন আগে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল সেটি সোমবারও উত্তর ঝাড়খণ্ড ও লাগোয়া বিহারের উপর ঘূর্ণাবর্ত অবস্থায় ছিল। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের উত্তর ভাগের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত আছে। রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখাটি দক্ষিণবঙ্গে বায়ুমণ্ডলে নীচের স্তরে অবস্থান করছে। আলিপুর আবহাওয়া অফিসের প্রবীণ আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই কারণে দক্ষিণবঙ্গে বর্ষা এখন সক্রিয় থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ