Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

এবার বাবার হত্যার প্রতিশোধ নেব, অঙ্গীকার মোজতবার

মোজতবা খামেনেই বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেন। ইরান-আমেরিকা উত্তেজনা বাড়ছে। বিস্তারিত জানুন।

এবার বাবার হত্যার প্রতিশোধ নেব, অঙ্গীকার মোজতবার
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: যুদ্ধবিরতি চুক্তি আপাতত বিশ বাঁও জলে। ফের ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর শনিবার লিখিত বিবৃতি জারি করে হুমকি দিলেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। তাঁর সাফ বার্তা, ‘এবার বাবা ও পূর্বসূরিদের হত্যার প্রতিশোধ নেব। আমরা থাকি বা না থাকি, এই কাজটি সম্পন্ন হবেই। খুব শীঘ্র এই ঐশ্বরিক মিশনের অংশ হয়ে উঠবে গোটা বিশ্বের প্রতিটি স্বাধীন মানুষ।’ ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকে আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযানে মৃত্যু হয় আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তারপর থেকেই বদলার আগুনে ফুঁসছে তেহরান। ইরান প্রশাসনের একাংশের কথায়, পরোক্ষভাবে ট্রাম্পকেই এই হুমকি দিয়েছেন মোজতবা। 

Advertisement

পালটা আক্রমণ শানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের হুংকার, ১০০০টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। ইরানের দিকে তাক করা আছে। তার পিছনে আরও হাজারটি মিসাইল রেডি করা হচ্ছে। আমাকে হত্যার চেষ্টা করা হলে পুরো ইরান ধ্বংস করে দেওয়া হবে। মার্কিন সেনাকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ