Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শিল্ডে সম্মতি, ইরানে যাচ্ছে না মোহন বাগান

সেপাহান এফসি’র বিরুদ্ধে এসিএল টু’এর ম্যাচ খেলতে শেষ পর্যন্ত ইরান যাচ্ছে না মোহন বাগান

শিল্ডে সম্মতি, ইরানে যাচ্ছে না মোহন বাগান
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনভর নাটক। কিন্তু ফল শূন্য। সেপাহান এফসি’র বিরুদ্ধে এসিএল টু’এর ম্যাচ খেলতে শেষ পর্যন্ত ইরান যাচ্ছে না মোহন বাগান। বরং আইএফএ শিল্ডে নামার সম্মতি জানাল তারা। কিন্তু এখন বড় প্রশ্ন, যে প্রতিযোগিতার কথা মাথায় রেখে বড় বাজেটের দল গড়েছিল তা এড়ানোর কারণ কি? সূত্রের খবর, নিরাপত্তাজনিত কারণে ম্যাচ ওয়াকওভারের সিদ্ধান্ত থিঙ্কট্যাঙ্কের। তবে এর ফলে ফের বড় শাস্তির মুখে পড়তে পারে মোহন বাগান। নিশ্চিত বিশাল জারিমানাও। 

Advertisement

দায় কার? সূচি ঘোষণার পর কি করছিলেন ম্যানেজমেন্ট? দেঁতো হাসি, কলার তুলে ঘোরার দিন শেষ। এবার আয়নার সামনে দাঁড়ান। শুধু অস্ট্রেলিয়া থেকেই বিদেশি বাছাই কেন? এতো দেরিতেই বা সিদ্ধান্ত কেন? সূচি তো অনেক আগেই ঘোষিত হয়েছিল। সোশ্যাল সাইটে প্রশ্ন ক্ষুব্ধ সমর্থকদের। অনেকেরই ধারণা, নিরাপত্তা অজুহাত! আসলে নির্ভেজাল আই ওয়াশ। কাফা নেশনস কাপে লিস্টনদের না ছাড়ার অর্থও বোধগম্য নয়। কোনওমতেই দায় এড়াতে পারেন না ম্যানেজমেন্ট। পরের পর ভুলের ফাঁদে জড়াচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক। 
শোনা যাচ্ছে, তিন অস্ট্রেলিয়ান ফুটবলার সহ টম আলড্রেডের ইরানে যাওয়া নিয়ে সমস্যা ছিলই। পরবর্তীকালে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেঁকে বসেন দলের বাকি ফুটবলাররাও। নিরাপত্তার বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়ে এএফসি’কে চিঠি পাঠায় সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। তাদের দাবি, এএফসি থেকে কোনও উত্তর আসেনি। তাই শনিবার ফুটবলাররা নিজেদের মধ্যে বৈঠক করে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন ম্যানেজমেন্টকে। পাশাপাশি শাস্তি এড়াতে ক্যাসে যাওয়ার সিদ্ধান্ত নিল মোহন বাগান। বিবৃতি দিয়ে তা জানানো হয়েছে। উল্লেখ্য, গতবার যুদ্ধ-পরিস্থিতির কারণে ইরানের ট্রাক্টর এফসি’র বিরুদ্ধে খেলতে যায়নি সবুজ-মেরুন ব্রিগেড। তাও মোহন বাগানকে ছেঁটে ফেলে এএফসি। এবার তো ইরানের পরিস্থিতি অনেক শান্ত। তাই এএফসি কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।
এদিকে, আইএফএ শিল্ডে যুবভারতী, কিশোর ভারতীয় সহ নিজেদের মাঠে ম্যাচ খেলার আর্জি জানিয়েছে মোহন বাগান। বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাতে সম্মতিও জানিয়ে দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ