Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ইংল্যান্ড সফরে মোহন ভাগবত, স্বাগত জানাল ব্রিটিশ হিন্দু ও প্রবাসী ভারতীয় সংসগঠনগুলি

আমেরিকা ও কানাডা সফর সেরে ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত।

ইংল্যান্ড সফরে মোহন ভাগবত, স্বাগত জানাল ব্রিটিশ হিন্দু ও প্রবাসী ভারতীয় সংসগঠনগুলি
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: আমেরিকা ও কানাডা সফর সেরে ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। আরএসএসের ১০০ বছর উপলক্ষ্যে ভাগবতের এই সফরে তাঁকে স্বাগত জানিয়েছেন বিট্রিশ হিন্দু, প্রবাসী ভারতীয়, বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সুশীল সমাজের ৩১০ জন প্রতিনিধি। আগামী ৬ সেপ্টেম্বর ভারতীয় সভ্যতার ইতিহাস ও ভবিষ্যৎ নিয়ে একটি আলোচনায় অংশ নেবেন তিনি।

Advertisement

বৃহস্পতিবারই ওয়েস্টমিনস্টারের ওডবলুও হোটেলে একটি রুদ্ধদ্বার বৈঠকে ইংল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ, লর্ডস, উদ্যোক্তা, স্থানীয় নেতা ও শিক্ষাবিদরা। শুক্রবার তিনি লন্ডনের স্বামীনারায়ণ মন্দির, খালসা জাঠ গুরুদ্বার দর্শন করেন। একটি জৈন মন্দিরে যাওয়ারও কথা রয়েছে ভাগবতের। ইংল্যান্ডের শিক্ষাবিদ ও থিংক ট্যাংকদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। তবে সেদেশের মন্ত্রীদের সঙ্গে কোনো সাক্ষাৎ হবে কিনা, সে প্রসঙ্গে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। 
এর আগে ভাগবতকে লন্ডনে নিষিদ্ধ করার দাবি জানিয়ে মেয়র সাদিক খানকে চিঠি দিয়েছিল হিন্দুস ফর হিউম্যান রাইটস নামের একটি সংগঠন। একটি সংবাদ সম্মেলনে সেই সংক্রান্ত প্রশ্ন করা হলে আরএসএসের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর জানান, গণতন্ত্রে মানুষের প্রতিবাদের অধিকার রয়েছে। আমরা এখানে শান্তির বাণী প্রচার করতে এসেছি। গত ১০০ বছরের ধরে ভারতীয় সমাজ গড়ে তোলার ক্ষেত্রে আরএসএসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ