Bartaman Logo
৯ জুন, ২০২৬

সংস্কৃত ভাষার প্রচারের পক্ষে সওয়াল মোহন ভাগবতের, ‘আমরা বিশ্বগুরু নই’, মন্তব্য প্রবীণ বিজেপি নেতা মুরলী মনোহর যোশির

ভারত এখন আর বিশ্বগুরু নয়। তাই এই শব্দবন্ধ ব্যবহার করা উচিত নয়। সংস্কৃত ভাষার প্রচারের বার্তা দিয়ে একথা জানালেন মুরলী মনোহর যোশি।

সংস্কৃত ভাষার প্রচারের পক্ষে সওয়াল মোহন ভাগবতের, ‘আমরা বিশ্বগুরু নই’, মন্তব্য প্রবীণ  বিজেপি নেতা মুরলী মনোহর যোশির
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারত এখন আর বিশ্বগুরু নয়। তাই এই শব্দবন্ধ ব্যবহার করা উচিত নয়। সংস্কৃত ভাষার প্রচারের বার্তা দিয়ে একথা জানালেন মুরলী মনোহর যোশি। প্রবীণ বিজেপি নেতার পাশাপাশি দেশজুড়ে সংস্কৃত ভাষা প্রচারের পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবতও। সংঘ প্রধানের দাবি, সংস্কৃত দেশের বিভিন্ন ভাষার মধ্যে সেতুর কাজ করে। একইসঙ্গে ভারতের সংস্কৃতি ও প্রাচীন ভাবনার সঙ্গে যুক্ত করে। 

Advertisement

সোমবার সংস্কৃত ভারতীর নবনির্মিত কেন্দ্রীয় দপ্তরের উদ্বোধনে উপস্থিত ছিলেন যোশি ও ভাগবত। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রবীণ বিজেপি নেতা বলেন, ‘অনেকের ধারণা রয়েছে যে আমরা বিশ্বগুরু। বর্তমানে এই শব্দটি ব্যবহার করা ঠিক হবে না। আমাদের বিশ্বগুরু হওয়ার চেষ্টা করা উচিত। তবে আজকের দিনে আমরা বিশ্বগুরু নই।’ সংস্কৃত ভাষার প্রচার নিয়ে যোশির বক্তব্য, দেশে অধিকাংশ কাজ সংস্কৃত ভাষায় হলে সেটা বড়ো কৃতিত্ব হবে। তাঁর দাবি, সংবিধান রচনার সময় সংস্কৃতকে জাতীয় ভাষা করার চেষ্টা করেছিলেন ডঃ আম্বেদকর। শুধু ভারত নয়। সংস্কৃত গোটা বিশ্বের ঐতিহ্য। এই ভাষা অত্যন্ত প্রাচীন।’
অন্যদিকে সঙ্ঘ প্রধান জানান, ‘ভারত’ নামটি শুধু ভৌগলিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। ভাগবতের কথায়, ‘ভারত একটি ঐতিহ্য। এই ভিতের উপর দাঁড়িয়ে জীবন নদীর স্রোতের মতো বয়ে যায়। ভারতকে বুঝতে গেলে সংস্কৃত জানতে হবে। এই দেশে একাধিক ভাষার অবস্থান। সেই বৈচিত্রময় ভাষাগুলিকে কোন ভাষা একসূত্রে বেঁধে রাখে? সেটা হল সংস্কৃত।’ এরপরেই দেশজুড়ে সংস্কৃত ভাষা প্রচার করার কথা জানান আরএসএস প্রধান। 

সম্পর্কিত সংবাদ