মহমেডানের নয়া টিডি অ্যান্টনিচ
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দু’মরশুম আগে আইএসএলে খেলার ছাড়পত্র পেয়েছিল মহমেডান স্পোর্টিং। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ সাদা-কালো ব্রিগেড। আইএসএলে ওঠা নামা শুরু হতেই ফের দ্বিতীয় সারির লিগে নেমে গেল তারা। ১১ দলের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে ৩০ অক্টোবর। তার পরের দিন ঘরের মাঠে প্রথম ম্যাচ মহমেডান খেলবে প্রতিপক্ষ শিলং লাজংয়ের বিরুদ্ধে। তার আগে ডেজান অ্যান্টনিচকে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে নিযুক্ত করলেন সাদা-কালো কর্তারা। উয়েফা প্রো-লাইসেন্স রয়েছে তাঁর। তাই ডেজানের অভিজ্ঞতা কাজে লাগাতে মরিয়া রেড রোডের ধারের ক্লাবটি। সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র ফুটবলারদের ডেভেলপমেন্ট নিয়েও মূল্যবান পরামর্শ দেবেন তিনি।

Advertisement