


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হেরেই চলেছে মহমেডান স্পোর্টিং। আইএসএলে ছ’টি ম্যাচের পর তাদের পয়েন্ট শূন্য। শুক্রবার রাজধানীর নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসি ২-১ গোলে বশ মানায় মেহরাজ ব্রিগেডকে। ২৯ মিনিটে ফানাইয়ের গোলে এগিয়ে যায় মহমেডান। কিন্তু বিরতির পর ১০ মিনিটের স্পেলে ২ গোল চাপিয়ে দেয় পাঞ্জাব। এনসুজি ও রামিরেজ জাল কাঁপানোর পর মহমেডানের জারিজুরি শেষ। হারের ডাবল হ্যাটট্রিকের পর অবনমনের আশঙ্কা বাড়ছে তাদের।