Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফেডারেশনকে চিঠি মহমেডান স্পোর্টিংয়ে

১০ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট। অবনমনের খাঁড়া ঝুলছে মহমেডান স্পোর্টিংয়ের গলায়। বিপদ কাটাতে বুধবার দিল্লির ফুটবল হাউসের দরজায় হাজির রেড রোডের পাশের ক্লাবটি।

ফেডারেশনকে চিঠি মহমেডান স্পোর্টিংয়ে
  • ৭ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট। অবনমনের খাঁড়া ঝুলছে মহমেডান স্পোর্টিংয়ের গলায়। বিপদ কাটাতে বুধবার দিল্লির ফুটবল হাউসের দরজায় হাজির রেড রোডের পাশের ক্লাবটি। বুধবার ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে চিঠি পাঠিয়েছেন সাদা-কালো কর্তারা। সেখানে অবনমনের বিষয় নিয়ামক সংস্থা কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চেয়েছেন তাঁরা। তাদের বক্তব্য, ইনভেস্টর না থাকায় প্রবল আর্থিক সংকটে ক্লাব। পাশাপাশি চলতি মরশুমে লিগের কাঠামো ও নিয়মে প্রচুর বদলেছে। তার ছাড়া টালমাটাল পরিস্থিতিতে লিগ দেরিতে শুরু হওয়ায় প্রস্তুতির সময় পাওয়া যায়নি। সেসব কথা মাথায় রেখে ফেডারেশনের কাছে সহানুভূতি প্রত্যাশা করেছে মহমেডান স্পোর্টিং। আগামী সাত দিনের মধ্যে চিঠির উত্তর জানতে চেয়েছেন তাঁরা। 

Advertisement

এদিকে, বেতন সমস্যায় চারদিন অনুশীলন বয়কট করেছিলেন মহমেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা। তবে মঙ্গলবার বকেয়া বেতন পাওয়ার পর ফের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী রবিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে মেহরাজউদ্দিন-ব্রিগেড। গত তিন ম্যাচে ড্রয়ের হ্যাটট্রিক করেছে তারা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে কেরলের বিরুদ্ধে প্রথম তিন পয়েন্ট তুলে নিতে চাইছে মহমেডান স্পোর্টিং। 

সম্পর্কিত সংবাদ