নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে পয়েন্ট নষ্ট করল মহমেডান স্পোর্টিং। বুধবার পুলিশ এসি’র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল মেহরাজউদ্দিনের ছেলেরা। ম্যাচের ১৬ মিনিটে ফয়জাল আলির গোলে পিছিয়ে পড়ে সাদা-কালো ব্রিগেড। দ্বিতীয়ার্ধে দলকে সমতায় ফেরান রেমসাঙ্গা। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ বি’তে তৃতীয় স্থানে রেড রোডের ক্লাবটি। দিনের অপর ম্যাচে বিএসএসকে ৩-০ গোলে হারাল ভবানীপুর। ম্যাচের তিন গোলদাতা সাহিল হরিজন, ইতলাং ও রবি হাঁসদা।



