Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

রক্ষণের সমস্যায় কাবু মহমেডান

চলতি আইএসএলে এখনও পয়েন্টের খাতা খোলেনি মহমেডান স্পোর্টিং। টানা সাত ম্যাচে হারের পর অবনমনের আশঙ্কা বাড়ছে। এ

রক্ষণের সমস্যায় কাবু মহমেডান
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি আইএসএলে এখনও পয়েন্টের খাতা খোলেনি মহমেডান স্পোর্টিং। টানা সাত ম্যাচে হারের পর অবনমনের আশঙ্কা বাড়ছে। এমন অবস্থায় শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। লিগ টেবিলে একাদশতম স্থানে রয়েছে মহানদীর পাড়ের ফ্র্যাঞ্চাইজি দল। তবু প্রবল চাপে মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। তাঁর মাথা ব্যথার কারণ রক্ষণ। চোটের কারণে দলে নেই অদিঙ্গা। এছাড়া অধিনায়ক গৌরব বোরা কার্ড সমস্যায় খেলতে পারবেন না। ফলে রহিম আলি, রাহুল কেপিদের বিরুদ্ধে মানরক্ষাই বড় চ্যালেঞ্জের সামনে মহমেডান । কোচ মেহরাজের মন্তব্য, ‘হাল ছাড়ছি না। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ