নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কঠিন পরীক্ষায় মহমেডান স্পোর্টিং। দলে নেই কোনও বিদেশি। ভারতীয় স্কোয়াড নিয়েই রবিবার জামশেদপুরের বিরুদ্ধে আইএসএলের অভিযান শুরু করছে সাদা-কালো ব্রিগেড। আর্থিক সমস্যায় জেড়াতালি দিয়ে দল গড়েছে ম্যানেজমেন্ট। তার উপর মাত্র দু’সপ্তাহের প্রস্তুতি নিয়ে ম্যাচ খেলতে বাধ্য হচ্ছেন মেহরাজ। অ্যাওয়ে ম্যাচে কোনওক্রমে ১ পয়েন্ট ছিনিয়ে নিতে মরিয়া সাদা-কালো কোচ। মাধি তালাল, মেসি বৌলির মতো বিদেশি ফুটবলার জামশেদপুরের সম্পদ। ঘরের মাঠে পুরো পয়েন্ট ছিনিয়ে নিতে মরিয়া তারা। জামশেদপুরে ম্যাচ শুরু বিকেল পাঁচটায়।



