প্রতিষ্ঠা: ১৮৯১ সাল।
প্রতিষ্ঠা: ১৮৯১ সাল।
ইতিহাস: পাঁচের দশক মহমেডান স্পোর্টিংয়ের স্বর্ণযুগ। সাবু, রহিম, রহমতদের খেলা দেখতে ভিড় জমাতেন সমর্থকেরা। বিভিন্ন মহল্লায় গান বাঁধা হয়- ‘মহমেডান তুমকো লাখো সালাম।’ প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ১৯৩৪ সালে ঘরোয়া লিগ জিতে ইতিহাস গড়ে তারা। শুধু তাই নয়, পরের চারবারও চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং। তবে ১৯৮১ সালের পর দীর্ঘদিন লিগের খেতাব পায়নি তারা। চার দশকের খরা কাটে ২০২১ সালে। পরের দুই মরশুমেও চ্যাম্পিয়ন রেড রোডের পাশের ক্লাব। এখনও পর্যন্ত মোট ১৪ বার সিএফএল জয়ী মহমেডান স্পোর্টিং। তবে অতীতের রমরমা এখন গল্পকথা। আর্থিক সমস্যায় জেরবার শতাব্দীপ্রাচীন ক্লাব। তাই যাবতীয় প্রতিকূলতা কাটিয়ে ওঠাই কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর প্রধান চ্যালেঞ্জ।
উল্লেখযোগ্য ফুটবলার: ট্রান্সফার ব্যান চলায় নতুন ফুটবলার রিক্রুটে বিধিনিষেধ রয়েছে। পুরনো মুখই দলের ভরসা। দলে উল্লেখযোগ্য নাম ইসরাফিল দেওয়ান, সজল বাগ, অ্যাডিসন সিং, কিমা, জুয়েল আমেদ প্রমুখ। নতুন রিক্রুট ফারদিন আলি মোল্লা। তবে ট্রান্সফার ব্যান না ওঠা পর্যন্ত তিনি খেলতে পারবেন না।
কোচের মন্তব্য: মহমেডান জেতার জন্যই মাঠে নামে। কলকাতা লিগে ভালো ফলের ব্যাপারে আশাবাদী। সমর্থকদের মুখে হাসি ফোটাতে তৈরি ছেলেরা। সেই লক্ষ্যে পুরোদমে প্রস্তুতি চলছে।
সেরা পারফরম্যান্স: কলকাতা লিগে ১৪ বারের চ্যাম্পিয়ন।
লক্ষ্য: ডায়মন্ডহারবার এফসি, এরিয়ান, ভবানীপুরের মতো কঠিন প্রতিপক্ষ রয়েছে গ্রুপে। সুপার সিক্স নিশ্চিত করাই মেহরাজের প্রাথমিক লক্ষ্য।