নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আটকে গেল মহমেডান স্পোর্টিং। বৃহস্পতিবার ঘরোয়া লিগে উয়াড়ির বিরুদ্ধে লিড নিয়েও ড্র করল মেহরাজ ব্রিগেড। দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৫৩ মিনিটে স্পটকিক কাজে লাগিয়ে সাদা-কালো ব্রিগেডকে এগিয়ে দিয়েছিলেন ইসরাফিল দেওয়ান (১-০)। কিন্তু স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। পাঁচ মিনিট পরেই কর্নার থেকে হেডে গোল শোধ রোশন ছেত্রীর (১-১)। উল্লেখ্য, লিগের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছিল মহমেডান স্পোর্টিং।



