Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রেপ্তার মালদহ কান্ডের মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম

মালদাহ মোথাবাড়িতে অশান্তির ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলাম । ভিন রাজ্যে পালাোনোর পরিকল্পনা ছিল তাঁর। কলকাতা হাইকোর্টের আইনজীবী  মোফাক্কেরুল ।

গ্রেপ্তার মালদহ কান্ডের মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম
  • ৩ এপ্রিল, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও মালদহ:  মালদহ মোথাবাড়িতে অশান্তির ঘটনায় গ্রেপ্তার মূল কারিগর আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। ভিন রাজ্যে পালাোনোর পরিকল্পনা ছিল তাঁর। কলকাতা হাইকোর্টের আইনজীবী  মোফাক্কেরুল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বাগডোগরা বিমানবন্দর থেকে আলিপুরদুয়ারে যাচ্ছিলেন তিনি। সেখান থেকে অসমে পালানোর চেষ্টা করছিল মোফাক্কেরুল। পুলিশ  আরও জানায় অসমের সঙ্গে তার যোগসূত্রও পাওয়া গিয়েছে। মোবাইল ফোনের সূত্র ধরেই তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তর করা হয়। বাগডোগরা থানায় নিয়ে গিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ কে। ইতিমধ্যেই মালদহতে এসে পৌঁছেছে এনআইএর আধিকারীকরা। যদিও মোফাক্কেরুল একটি ভিডিওতে দাবি করেছেন সে বুধবারের আন্দোলনে সরাসরি জড়িত ছিলেননা। কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলেন তিনি। সেই পথেই আন্দোলন দেখে বক্তব্য রেখেছিলেন তিনি। তার জন্যই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

বুধবার সুজাপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ এবং মোথাবাড়িতে অবরোধের জেরে এসআইআরের কাজে যুক্ত সাত বিচারককে আটকে রাখে অভিযুক্তরা। পরে এই নিয়ে উত্তাল হয়ে পড়ে সমগ্র এলাকা যার আঁচ ছড়িয়ে পড়ে বাংলা থেকে দিল্লিতেও। গতকাল এই ঘটনায় অশান্তি ছড়ানো ও উসকানি দেওয়ার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তার মধ্যে রয়েছেন ওই বিধানসভার আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলিও। বৃহস্পতিবার ধৃতদের ১০ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। রাজ্যের মুখ্যসচিব, ডিজি এবং জেলাশাসককে শোকজ ও  করা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ